1. live@smnewsbangla.com : mnewsbangla.com : mnewsbangla.com
  2. info@www.smnewsbangla.com : SM NEWS BANGLA :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করায় পিতাকে কুপিয়ে জখম করলো বখাটেরা, ভাঙ্গায় মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করায় পিতাকে কুপিয়ে জখম করলো বখাটেরা, ভাঙ্গায় এক মালয়েশিয়া প্রবাসীর লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন মা-বাবা ভাই-বোন, ২৫ বছরের কষ্টাজিত অর্থের হিসাব চাওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ, ভাঙ্গাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভাঙ্গা প্রেসক্লাবের সভাপতি হাজী আব্দুল মান্নান ভাঙ্গায় বিজ এনজিওর উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ, পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাঙ্গা পৌর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফারদিন হাসান উজ্জ্বল ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ জাকারিয়া খানের ঈদের শুভেচ্ছা ভাঙ্গায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল ভাঙ্গায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল মাদকের শিকড় উপড়ে ফেলা হবে এম পি শহিদুল ইসলাম খান বাবুল

ভাঙ্গায় মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করায় পিতাকে কুপিয়ে জখম করলো বখাটেরা,

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

 

আব্দুল মান্নান ভাঙ্গা
ভাঙ্গা,

মেয়েকে উত্যক্ত ও বিয়ের প্রস্তাব দিলে প্রত্যাখ্যান করায় বখাটেরা পিতা ছগির মাতুব্বরকে কুপিয়ে জখম করেছে।
হতদরিদ্র পিতা বর্তমানে ভাঙ্গা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

ঘটনাটি সোমবার রাতে ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বিলধোপা ডাঙ্গা গ্ৰামে এঘটনা ঘটেছে।
অসহায় পরিবারটি প্রভাবশালীদের ভয়ে বিষয়টি ধামাচাপা দিয়ে নিশ্চুপে চিকিৎসা নিচ্ছিল। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে পিতা ও এলাকাবাসী এগিয়ে আসে।
এঘটনায় ভাঙ্গা থানায় লিখিত একটি অভিযোগ দায়ের করেন।

এ বিষয় ভাঙ্গা থানার ওসি মোঃ মিজানুর রহমান জানান, এঘটনার একটি অভিযোগ পেয়েছি। সাথে সাথে হাসপাতালে ভর্তি পিতার খোঁজখবর নিয়ে আসামীদের ধরতে পুলিশ কাজ করছে।

জানা গেছে, নুরুল্লাগঞ্জ ইকরা মডেল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রীকে পাশ্ববর্তী ভাঙ্গাদিয়া গ্ৰামের হালিম ফকিরের ছেলে শাকিল ফকির ও কয়েকজন বখাটে মিলে মেয়েটিকে স্কুলে যাবার পথে বিরক্ত করত। ঘটনার দিন সোমবার সে স্কুলে যাবার পথে তাকে বিয়ে করবে বলে জোর করে ধরে নিয়ে যেতে চায়।
বিষয়টি নিয়ে পিতা ছগির মাতুব্বর প্রতিবাদ করলে তাকে রাতের বেলায় অতর্কিত হামলা ও এলোপাথাড়ি কুপিয়ে তারা পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে।
বিষয়টি নিয়ে ঐ শিক্ষা প্রতিষ্ঠান সহ এলাকাবাসী এঘটনার তীব্র নিন্দা সহ অপরাধীদের বিচার দাবি করেছেন।

০২/০৪/২০২৬

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট