
আব্দুল মান্নান, ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি–
ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে
ফরিদপুরের ভাঙ্গায় যমুনা টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পালন করা হয়েছে।
বাংলাদেশের ক্রান্তি লগ্নে সত্যের সন্ধানে বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশ করে হাটি হাটি পা পা করে ১৩ বছর পদার্পণ করলো যমুনা টিভি।
রবিবার বেলা ১ টার সময় ভাঙ্গা উপজেলা হলরুম প্রশাসন ও ভাঙ্গা উপজেলার সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে যমুনা টিভির জন্মদিন পালন করা হয়।
অনুষ্ঠানে ভাঙ্গা প্রেসক্লাবে সভাপতি যুগান্তর ও যমুনা টিভির ভাঙ্গা করেসপনডেন্ট আব্দুল মান্নান এর সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আবু জাহের, ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ম্যাজিস্ট্রেট মোঃ সাদরুল আলম, ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, ভাঙ্গা উপজেলা বিএনপির সেক্রেটারি আইয়ুব মোল্লা, ভাঙ্গার আলো পত্রিকার সম্পাদক মোঃ কিবরিয়া বিশ্বাস, ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি মোঃ রমজান শিকদার, সমকাল পত্রিকার প্রতিনিধি সাইফুল ইসলাম শাকিল, আমার দেশ পত্রিকার প্রতিনিধি মামুনুর রশিদ, সি,এন,এন টিভির প্রতিনিধি মোঃ শাহাদাত হোসেন, যায়যায় দিন পত্রিকার প্রতিনিধি দিলীপ দাস, প্রতিদিন পত্রিকার প্রতিনিধি জাকির হোসেন, জনকণ্ঠ পত্রিকার প্রতিনিধি রফিক মুন্সি, দৈনিক অবজারভার পত্রিকার প্রতিনিধি তুরান রহমান, সাংবাদিক সরোয়ার হোসেন, সাংবাদিক জুবায়ের হোসেন, সাংবাদিক সুমন মিয়া, সাংবাদিক সোহাগ মাতুব্বার, সাংবাদিক লিয়ন মোল্লা সহ প্রমুখ।
বক্তারা বলেন, আমি খাওয়ার সময়ও আমি যমুনা টিভি দেখি এবং খাবার খাই। আমি কতটা ভালবাসি যমুনা টিভি কে। যমুনা টিভি বস্তুরনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সব সময়। এছাড়া জুলাই আন্দোলনে বাংলাদেশের মধ্যে একমাত্র টেলিভিশন যমুনা টিভি, জুলাই আন্দোলনের সংবাদ গুলো ঘটনা প্রচার করেছে যমুনা টিভি। নতুন বাংলাদেশ পেয়েছি আমরা যমুনা টিভির মাধ্যমে। তাই যমুনা টিভির জন্মদিনে তার সফলতা কামনা করছি।
যমুনা টিভির জন্মদিন উপলক্ষে, প্রথম আলোচনা সভা, কেক কাটা ও পরে একটি র্ালী বের করে প্রধান সড়ক প্রধান সড়ক প্রদক্ষিন করা হয়।
০৫/০৪/২০২৬
০১৭৭৭৭৭৮১৩৩
০১৭২৯০৩৮৭০০
ছবিতে
ভাঙ্গায় কেক কেটে যমুনা টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পালন করা হয়েছে ।