1. live@smnewsbangla.com : mnewsbangla.com : mnewsbangla.com
  2. info@www.smnewsbangla.com : SM NEWS BANGLA :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: পিকআপের সঙ্গে সংঘর্ষে খাদে বাস, নিহত ১, আহত অন্তত ৩০ ভাঙ্গায় যমুনা টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাঙ্গায় মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করায় পিতাকে কুপিয়ে জখম করলো বখাটেরা, ভাঙ্গায় মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করায় পিতাকে কুপিয়ে জখম করলো বখাটেরা, ভাঙ্গায় এক মালয়েশিয়া প্রবাসীর লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন মা-বাবা ভাই-বোন, ২৫ বছরের কষ্টাজিত অর্থের হিসাব চাওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ, ভাঙ্গাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভাঙ্গা প্রেসক্লাবের সভাপতি হাজী আব্দুল মান্নান ভাঙ্গায় বিজ এনজিওর উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ, পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাঙ্গা পৌর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফারদিন হাসান উজ্জ্বল ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ জাকারিয়া খানের ঈদের শুভেচ্ছা ভাঙ্গায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল

ফরিদপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: পিকআপের সঙ্গে সংঘর্ষে খাদে বাস, নিহত ১, আহত অন্তত ৩০

  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

 

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে খাদে উল্টে পড়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত একজন নিহত এবং অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার (১৩ এপ্রিল) সকাল প্রায় ১০টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাবলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টেকেরহাট থেকে ভাঙ্গাগামী বাঙ্গি বোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে ফরিদপুর থেকে বরিশালগামী শাহফরিদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায় এবং পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ বিভিন্ন হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ১২ জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর ও ঢাকায় প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় ঘটনাস্থলেই পিকআপে থাকা এক ব্যবসায়ী নিহত হন। নিহতের নাম মো. জাহাঙ্গীর মোল্লা (৩২)। তিনি ভাঙ্গা পৌরসভার কৈডুবি সদরদী এলাকার সেকেন্দার মোল্লার ছেলে এবং পেশায় একজন ফল ব্যবসায়ী ছিলেন।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করে আইনশৃঙ্খলা বাহিনী।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট