ভাংগা ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী এলাকায় অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন। “আস্থা ডায়াগনস্টিক সেন্টার” ও “আশার আলো মানবকল্যাণ সংগঠন”-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমে স্থানীয় সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পান।
পূর্ব সদরদী আশ্রয়কেন্দ্র মাঠে, আওয়ারা বিদ্যানিকেতন সংলগ্ন স্থানে আয়োজিত এ ক্যাম্পে সকাল থেকেই রোগীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা সেবা প্রদান করেন। পাশাপাশি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের ব্যবস্থাও রাখা হয়।
আয়োজকরা জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় বাসিন্দারা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ