১৪ বছরের ত্যাগ ও পদবঞ্চিত হওয়ার ক্ষোভ: আলগী ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী কে এম বাচ্চুর স্ট্যাটাস ও দুঃসময়ের ছবি নিয়ে আলোচনা
নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ ১৪ বছর ধরে দলের রাজনীতিতে সক্রিয় থেকেও কাঙ্ক্ষিত পদ না পেয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন আলগী ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী কে এম বাচ্চু। সম্প্রতি ঘোষিত নতুন কমিটিতে পদবঞ্চিত হওয়ার পর তিনি নিজের ফেসবুক আইডিতে দলীয় দুঃসময়ের একটি ছবি ও না পাওয়ার আক্ষেপ জানিয়ে একটি পোস্ট দেন।
ফেসবুক পোস্টে কে এম বাচ্চু উল্লেখ করেন, দলের চরম দুঃসময়ে তিনি মামলা-হামলার শিকার হয়েছেন, ঘরছাড়া ছিলেন এবং পুলিশি নির্যাতনের মুখোমুখি হয়েছেন। দলের জন্য নিজের পরিবার, ব্যক্তিগত জীবন ও কষ্টার্জিত অর্থ ব্যয় করেও তিনি আলগী ইউনিয়ন যুবদলের রাজনীতি টিকিয়ে রেখেছেন। দীর্ঘ ১৪ বছরের এই রাজপথের সংগ্রাম ও ত্যাগের পরও নতুন কমিটিতে কাঙ্ক্ষিত মূল্যায়ন