1. live@smnewsbangla.com : mnewsbangla.com : mnewsbangla.com
  2. info@www.smnewsbangla.com : SM NEWS BANGLA :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন পৌর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফারদিন হাসান উজ্জ্বল ডাক্তার দেখাতে আসার পথে প্রাণ গেল একই পরিবারের চারজনের ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত- ৫ পবিত্র ঈদুল আযহা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন,মেম্বার পদপ্রার্থী মো:জাকারিয়া খান। নেইমারকে প্রধান অস্ত্র করে ব্রাজিলের ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা আস্থা ডায়াগনস্টিক ও আশার আলো মানবকল্যাণ সংগঠনের যৌথ উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ঐতিহ্যবাহী ভাঙ্গা নতুন গরুর হাট কমিটির সংবাদ সম্মেলন, ভাঙ্গার এক বিএনপি নেতাকে জড়িয়ে যুব লীগ নেতার অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন, অন্ধ প্রতিবন্ধী পরিবারের পাশে দাঁড়ালেন আলমগীর কবির ভাঙ্গায় এক অন্ধ প্রতিবন্ধী পরিবারের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন জনাব আলমগীর কবির ভাঙ্গায় বালু কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ব্যবসায়ীকে জরিমানা,

ফরিদপুরের ভাঙ্গায় ইসলামী ৮ দলীয় জোটের কমিটি গঠন।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ২৯২ বার পড়া হয়েছে

মোঃ জাকারিয়া খান  

ফরিদপুর জেলা প্রতিনিধ  

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে ইসলামী খেলাফত কায়েমের লক্ষ্যে ফরিদপুর ৪ আসনে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নে ইসলামী ৮ দলীয় জোটের কমিটি গঠন করা হয়েছে।

২৪ নভেম্বর সোমবার বিকেলে আজিমনগর ইউনিয়নের শিমুল বাজার জামে মসজিদে বাংলাদেশ জামায়াতের ইসলাম ভাঙ্গা পৌর শাখার সভাপতি ও ৮ দলীয় লিয়াজো কমিটির আহ্বায়ক ডাঃ এনায়েত হোসেনের সভাপতিত্বে ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ভাঙ্গা উপজেলা কমিটির সহ সভাপতি ও লিয়াজো কমিটির সদস্য সচিব মোঃ আছাদুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলাম ভাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম, বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ ওয়ালিউল্লাহ, মিডিয়া সম্পাদক মাওলানা শহীদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আতিয়ার রহমান প্রমুখ।

সভায় বাংলাদেশ খেলাফত মজলিস আজিমনগর ইউনিয়ন শাখার সভাপতি মুফতি হেমায়েত উদ্দিনকে আহ্বায়ক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ আজিমনগর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন মাতুব্বর ও বাংলাদেশ জামায়াতের ইসলাম আজিমনগর ইউনিয়ন শাখার কর্মী নুর আলম মুন্সিকে যুগ্ম আহ্বায়ক করে কমিটি ঘোষণা করা হয়। আগামী ৭ কর্ম দিবসের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠন করে উপজেলা লিয়াজো কমিটির অফিসে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

বক্তারা বলেন, আমাদের এই দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে ইসলামী সমমনা ৮ টি দল আমরা একত্রিত হয়েছি। আল্লাহকে রাজুখুশি করতে আমরা জীবন দিয়ে হলেও এদেশে ইসলামী খেলাফত কায়েম করবো। দুনিয়াতে আমরা কেউ চিরস্থায়ী নই। যারা কুরআন – হাদিসের বিরুদ্ধে, আমরা তাদের সাথে নেই, তাদেরকে কোন ভাবেই সমর্থন করবো না। আগামী নির্বাচনে এই আসনে ইসলামী জোট যাকে মনোনয়ন দিবে আমরা তাকে বিজয়ী করতে দিনরাত পরিশ্রম করবো। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট