1. : lf_cPX8kokxD4mM :
  2. live@smnewsbangla.com : mnewsbangla.com : mnewsbangla.com
  3. info@www.smnewsbangla.com : SM NEWS BANGLA :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাক -বাস সংঘর্ষে ৩ জন নিহত।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৬৯১ বার পড়া হয়েছে

 

জাকারিয়া খান (ফরিদপুর জেলা প্রতিনিধি)

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদের সেতুর উপর ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলেই একজন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

একাধিক প্রত্যক্ষদর্শী জানান, ভাঙ্গাগামী লেনে একটি পণ্যবাহী ট্রাকের পেছনে যাত্রীবাহী ওয়েলকাম পরিবহনের বাসটি জোরে ধাক্কা দিলে বাসের সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি জহুরুল ইসলাম আরও বলেন, ‘সড়ক দূর্ঘটনায় এ পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। একজনকে ঘটনাস্থলে মৃত অবস্থায় পাওয়া যায় এবং হাসপাতালে নেওয়ার পথে আরো দুজনের মৃত্যু হয়। বাসটি ঢাকা থেকে ভাঙ্গার উদ্দেশ্যে রওনা হয়েছিল।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট