1. : lf_cPX8kokxD4mM :
  2. live@smnewsbangla.com : mnewsbangla.com : mnewsbangla.com
  3. info@www.smnewsbangla.com : SM NEWS BANGLA :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

ভাঙ্গায় মহাসড়কে কেয়ারটেকারকে বেঁধে ৪০ ড্রাম বিটুমিন ডাকাতি,

  • প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৬২৯ বার পড়া হয়েছে

 

আব্দুল মান্নান, ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি-

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কের পাশে কেয়ারটেকারকে বেঁধে সড়ক উন্নয়নের কাঁচামাল ৪০ ড্রাম বিটুমিন ডাকাতি ঘটনা ঘটেছে।
শুক্রবার ভোর রাতে ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পৌরসভা কৈডুবী রেল ক্রসিং নিকট এঘটনা ঘটে। সড়ক উন্নয়নের বিটুমিনের মূল্য ছয় লাখ টাকার কাচাঁমাল ডাকাত করে নিয়ে গেছে বলে ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

এ বিষয় মেসার্স বিল্লাহ কনষ্ট্রাকশনের ম্যানেজার আরিফ হোসেন বলেন, গত রাতে পৌরসভার সড়ক উন্নয়ন নির্মাণের জন্য রাখা ৭০ ড্রাম বিটুমিন কৈডুবী রেল ক্রসিং এর নিকট রাখা হয়। ভোররাতে ডাকাতদল একটি ট্রাক নিয়ে এসে কেয়ারটেকারকে বেঁধে ৪০ টি ড্রাম বিটুমিন ট্রাকে তুলে নিয়ে চলে যায়।
মোবাইলে খবর পেয়ে আমি ও আমাদের লোকজন ঘটনাস্থলে পৌঁছে রাজ্জাককে উদ্ধার করি। আমি নিজে বাদি হয়ে ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।

এব্যাপারে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক মোঃ মশিউর রহমান বলেন, একটি অভিযোগে পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যে খুয়ে যাওয়া বিটুমিন বা কাঁচামাল উদ্ধার করতে পারবো।

১২/১২/২০২৫
০১৭২৯-০৩৮৭০০

ছবিতে,
ভাঙ্গায় ডাকাতি করে নেওয়ার পর পড়ে থাকা ৩০ ড্রাম বিটুমিনের স্তুপ

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট