1. live@smnewsbangla.com : mnewsbangla.com : mnewsbangla.com
  2. info@www.smnewsbangla.com : SM NEWS BANGLA :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন পৌর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফারদিন হাসান উজ্জ্বল ডাক্তার দেখাতে আসার পথে প্রাণ গেল একই পরিবারের চারজনের ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত- ৫ পবিত্র ঈদুল আযহা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন,মেম্বার পদপ্রার্থী মো:জাকারিয়া খান। নেইমারকে প্রধান অস্ত্র করে ব্রাজিলের ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা আস্থা ডায়াগনস্টিক ও আশার আলো মানবকল্যাণ সংগঠনের যৌথ উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ঐতিহ্যবাহী ভাঙ্গা নতুন গরুর হাট কমিটির সংবাদ সম্মেলন, ভাঙ্গার এক বিএনপি নেতাকে জড়িয়ে যুব লীগ নেতার অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন, অন্ধ প্রতিবন্ধী পরিবারের পাশে দাঁড়ালেন আলমগীর কবির ভাঙ্গায় এক অন্ধ প্রতিবন্ধী পরিবারের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন জনাব আলমগীর কবির ভাঙ্গায় বালু কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ব্যবসায়ীকে জরিমানা,

জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের ১১০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন চেয়ারম্যান সাইফুল ইসলাম কবির, মহাসচিব আহমেদ হোসাইন ছানু

  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৫২২ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার:

মফস্বল ও প্রান্তিক পর্যায়ে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা, হয়রানি ও নানা ধরনের নিপীড়নের প্রতিবাদ এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় মফস্বল সাংবাদিক ফোরাম-এর ১১০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর ২০২৫) আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত এই কেন্দ্রীয় কমিটিতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রবীণ বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক এস. এম.সাইফুল ইসলাম কবির এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন মানবিক সাংবাদিক ও সংগঠক আহমেদ হোসাইন ছানু। নেতৃবৃন্দ বলেন, দেশের মফস্বল সাংবাদিকরা দীর্ঘদিন ধরে নানা বৈষম্য ও ঝুঁকির মধ্য দিয়ে পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। এই সংগঠন সেই অবহেলিত কণ্ঠস্বরকে সংগঠিত ও শক্তিশালী করতেই কাজ করবে।

শক্তিশালী ও প্রতিনিধিত্বশীল নেতৃত্ব

নবগঠিত কমিটিতে দেশের বিভিন্ন অঞ্চল ও গণমাধ্যমের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে। ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন— মুনসুর আহমেদ (জাতীয় দৈনিক নওরোজ, ঢাকা), তাহমিনা আক্তার শিপন (দৈনিক আজকের কন্ঠস্বর খুলনা) মো. নেছার উদ্দিন আহমেদ (দৈনিক সাগরকুল বরগুনা) কামাল হোসেন খান (সম্পাদক, কুয়াকাটা নিউজ২৪.কম, ঢাকা), মো. মিজানুর রহমান (জাতীয় দৈনিক আজকালের কন্ঠ), ঢাকা), এইচ এম শহিদুল ইসলাম (দৈনিক মানবকন্ঠ বাগেরহাট) রক্সি খান (মাগুরা), মোস্তাফিজার রহমান বাবলু (রংপুর) , নির্মল বড়ুয়া মিলন (সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম, চট্টগ্রাম), এবং মোল্লা হারুন অর রশিদ (কুড়িগ্রাম—আমাদের সময় ও এশিয়ান টিভি)।

সিনিয়র যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন ডি. এম. সাইফুল্লাহ খান। যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শাহজাহান খান।

সম্পাদকীয় ও সাংগঠনিক কাঠামো

সহকারী মহাসচিব পদে রয়েছেন— এম. এস. সাগর (দৈনিক মানবকন্ঠ /দেশ টিভি কুড়িগ্রাম), শহিদুল হক (চট্টগ্রাম), আশরাফ চৌধুরী (সিলেট) এবং মালেকুজ্জামান কাকা (যশোর)।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আমিনুল হক শাহীন (বাংলাদেশ টেলিভিশন)। সহকারী সাংগঠনিক সম্পাদক— কাজী মিজানুর রহমান (আমাদের কণ্ঠ, খুলনা) ও মো. ইউসুফ আলী (দিনাজপুর)।

অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাজু আহমেদ (খুলনা) এবং সহকারী অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুম মুনিব ( কুষ্টিয়া)।

দপ্তর সম্পাদক ফরিদুর রহমান শামীম (বাগেরহাট ) এবং সহকারী দপ্তর সম্পাদক মো. রেজাউল করিম (সিরাজগঞ্জ)।

প্রচার, প্রশিক্ষণ ও প্রযুক্তি বিভাগ

আইসিটি সম্পাদক এস. এম. আবু ওবাইদা আল-মাহাদী (সময়ের কণ্ঠস্বর, ঢাকা)। প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহ শফি উদ্দিন বরিশাল এবং সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক নাদিম মাহমুদ (আমাদের সময়, মুন্সীগঞ্জ)।

প্রশিক্ষণ সম্পাদক মো. ইমরান হোসেন (চ্যানেল-৯, বাংলার অর্জন, নড়াইল) ও সহকারী প্রশিক্ষণ সম্পাদক রাহাত হোসেন (মাদারীপুর)।

নারী, মানবাধিকার ও গবেষণা

মহিলা সম্পাদিকা আফরীন জাহান লীনা (পটুয়াখালী) এবং সহকারী মহিলা সম্পাদিকা নাজমুন নাহার নাজমা (বেনাপোল)।

মানবাধিকার সম্পাদক মিজান লিটন (চাঁদপুর)। তথ্য ও গবেষণা সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ (পঞ্চগড়)।

ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক অনিরুদ্ধ রেজা (কুড়িগ্রাম—আমাদের অর্থনীতি ও কলকাতা টিভি) এবং সহকারী ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক সাহাবুদ্দিন মো. রেজাউল করিম (আমাদের অর্থনীতি, সিরাজগঞ্জ)।

নির্বাহী সদস্যদের সক্রিয় অংশগ্রহণ

নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন— সৈয়দ মিরাজুল ইসলাম (ইএনবি, গোপালগঞ্জ), শেখ শামীম আহমেদ (দৈনিক সংবাদ সকাল—মোহনা টিভি, বরিশাল), শেখ ফরিদ আহমেদ ময়না (সাতক্ষীরা), মো. এম. নাজিম উদ্দিন (রাঙ্গামাটি), শাফায়েত হোসেন (বান্দরবান), শামছুজ্জোহা পলাশ (, চুয়াডাঙ্গা), আবুল বাসার আব্বাসী (মানিকগঞ্জ), ছানাউল্লাহ নূরী (গাজীপুর), বুলবুল আহমেদ (ময়মনসিংহ), মো. জাহিদুর রহমান তারিক (ঝিনাইদহ) ও উজ্জ্বল রায় (নড়াইল)।
নির্বাহী সদস্য সাংবাদিক রহমত আলী. চিত্রশিল্পী মিলন বিশ্বাস প্রমুখ।

নেতৃবৃন্দের অঙ্গীকার

নেতৃবৃন্দ বলেন,

“মফস্বল সাংবাদিকরা জাতির তথ্যপ্রবাহের মেরুদণ্ড। তাদের নিরাপত্তা, সম্মান ও ন্যায্য অধিকার রক্ষা না হলে স্বাধীন সাংবাদিকতা টেকসই হবে না।”

জাতীয় মফস্বল সাংবাদিক ফোরাম আগামী দিনে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন, আইনি সহায়তা, প্রশিক্ষণ কার্যক্রম এবং নীতিনির্ধারণী পর্যায়ে সক্রিয় ভূমিকা রাখবে বলে জানান তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট