1. live@smnewsbangla.com : mnewsbangla.com : mnewsbangla.com
  2. info@www.smnewsbangla.com : SM NEWS BANGLA :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিসিআরের নামে ব্যাবসায়ীদের ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ স্থানীয় চেয়ারম্যান ও প্রভাবশালীদের বিরুদ্ধে, ভাঙ্গায় টাকা ফেরতের দাবিতে ব্যাবসায়ীদের মানববন্ধন ও বিক্ষোভ, ভাঙ্গায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে হাজারো মানুষের ঢল প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে এমপি শহিদুল ইসলাম খান বাবুলের নেতৃত্বে ভাঙ্গায় জনসমুদ্র বৃষ্টিতে ভিজে নিহতদের জানাজায় এমপি শহিদুল ইসলাম খান বাবুল, শোকাহত পরিবারকে সান্ত্বনা ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ফাতেমা বেগম (১৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ভাঙ্গায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ভাঙ্গায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, সখিপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা ও খাতা বিতরণ করল কোডেক ​ মানবিক কাজে সবার আগে কোডেক: রাজৈরে টেকের হাটে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি চর অঞ্চলে শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়ালেন কোডেক: শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি

উৎসবমুখী পরিবেশে মনোনয়নপত্র দাখিল করলেন বিএনপি’র মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুল

  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৬৫২ বার পড়া হয়েছে

 

ফারদিন হাসান উজ্জ্বল বিশেষ প্রতিনিধি

উৎসবমুখী ও আনন্দঘন পরিবেশে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুল তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন।
আজ সোমবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। এ সময় বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
মনোনয়নপত্র দাখিলকালে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম ও সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লাসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের নেতাকর্মীরা উপস্থিত থেকে প্রার্থীর প্রতি সমর্থন জানান।
মনোনয়নপত্র দাখিল শেষে শহিদুল ইসলাম খান বাবুল সাংবাদিকদের বলেন,
“আমি জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে নির্বাচনে অংশ নিয়েছি। ফরিদপুর-৪ আসনের জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে বিজয়ী হওয়ার ব্যাপারে আমি আশাবাদী।”
মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। শান্তিপূর্ণ ও উৎসবমুখী পরিবেশে মনোনয়নপত্র দাখিল কার্যক্রম সম্পন্ন হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট