1. api@wordpress.local : apisystem :
  2. admin@hosting.panel : hosting.panel :
  3. SGS29CoHdDMkXn@gmail.com : SGS29CoHdDMkXn :
  4. live@smnewsbangla.com : mnewsbangla.com : mnewsbangla.com
  5. info@www.smnewsbangla.com : SM NEWS BANGLA :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

ড. মোহাম্মদ জকরিয়া বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মনোনীত

  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৬৮৩ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার লক্ষ্যে বিএনপি গঠন করেছে ৪১ সদস্য বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটি। কমিটির সদস্য মনোনীত হয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশন এর সাবেক সচিব (ভারপ্রাপ্ত্) বিশিষ্ঠ লেখক ও গবেষক ডক্টর মোহাম্মদ জকরিয়া। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে কমিটির চেয়ারম্যান এবং অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১জানুয়ারি) রাতে বিএনপির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
কমিটির ভাইস চেয়ারম্যান করা হয়েছে দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান ও শামসুজ্জামান দুদু। প্রধান সমন্বয়ক হিসেবে আছেন মোঃ ইসমাইল জবিউল্লাহ। এছাড়া চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে থাকবেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিজন কান্তি সরকার ও ড. জিয়াউদ্দিন হায়দার। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে কমিটিতে নাম রয়েছে মাহদী আমিনের।
যুগ্ম মহাসচিব হিসেবে আছেন হাবিব উন নবী খান সোহেল। মিডিয়া সেলের আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করবেন ড. মওদুদ হোসাইন আলমগীর পাভেল। সাংবাদিক সালেহ শিবলীসহ বিএনপির বিশিষ্ট নেতারা কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। এর পাশাপাশি বিএনপির নেতা এ কে এম ওয়াহিদুজ্জামান, ড. সাইমুম পারভেজ, রেহান আসাদ, জুবায়ের বাবু, মেজর জে. (অব.) ফজলে এলাহী আকবর ও আব্দুল কাইয়ুমও কমিটির সদস্য।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন ব্যারিস্টার গিয়াসউদ্দিন রিমন, হুমায়ুন কবির, এ বি এম আব্দুস সাত্তার, মোস্তাকুর রহমান, এডভোকেট বেলায়েত হোসেন মৃধা, মেহেদুল ইসলাম, ডা. ফরহাদ হালিম ডোনার, প্রফেসর ড. মোর্শেদ হাসান খান, এ্যাড. কামরুল ইসলাম সজল, প্রফেসর ডা. হারুন অর রশিদ, প্রকৌশলী শোয়েব বাশারী হাবলু, ড. কামরুজ্জামান কায়সার, ইশতিয়াক আজিজ উলফাত, আব্দুল মোনায়েম মুন্না, আফরোজা আব্বাস, মনির খান, আনম খলিলুর রহমান ইব্রাহিম, ইয়াসিন আলী, আবুল কালাম আজাদ, মাও. কাজী মো. সেলিম রেজা, রাকিবুল ইসলাম রাকিব ও আনোয়ার হোসেন। বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলকে কমিটির কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট