1. live@smnewsbangla.com : mnewsbangla.com : mnewsbangla.com
  2. info@www.smnewsbangla.com : SM NEWS BANGLA :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
ডিসিআরের নামে ব্যাবসায়ীদের ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ স্থানীয় চেয়ারম্যান ও প্রভাবশালীদের বিরুদ্ধে, ভাঙ্গায় টাকা ফেরতের দাবিতে ব্যাবসায়ীদের মানববন্ধন ও বিক্ষোভ, ভাঙ্গায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে হাজারো মানুষের ঢল প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে এমপি শহিদুল ইসলাম খান বাবুলের নেতৃত্বে ভাঙ্গায় জনসমুদ্র বৃষ্টিতে ভিজে নিহতদের জানাজায় এমপি শহিদুল ইসলাম খান বাবুল, শোকাহত পরিবারকে সান্ত্বনা ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ফাতেমা বেগম (১৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ভাঙ্গায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ভাঙ্গায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, সখিপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা ও খাতা বিতরণ করল কোডেক ​ মানবিক কাজে সবার আগে কোডেক: রাজৈরে টেকের হাটে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি চর অঞ্চলে শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়ালেন কোডেক: শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি

নিক্সন চৌধুরীর এজেন্ডা বাস্তবায়ন করছেন স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ, – সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থীর অভিযোগ

  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫০৯ বার পড়া হয়েছে
oplus_0

 


মোঃ সুমন মোল্লা বিশেষ প্রতিনিধি  

ফরিদপুর-৪ (সদরপুর-ভাঙ্গা ও চরভদ্রাসন) আসনের নির্বাচনী পরিবেশ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। এই আসনের বিএনপির প্রার্থী জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ (ফুটবল প্রতীক) সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের এজেন্ডা বাস্তবায়ন করতে মাঠে নেমেছেন। তার পেশীশক্তির ব্যবহার ও কালো টাকার ছড়াছড়িতে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট হচ্ছে।
শুক্রবার (০৬ ফেব্রুয়ারী) বেলা ১১টায় ফরিদপুরের সদরপুর উপজেলা বিএনপির নির্বাচনী কার্যালয় আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলন করে তিনি এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম বাবুল বলেন, স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে একটি বিশেষ মহলের নির্দেশনায় কাজ করছেন। ওই প্রার্থীর নারী কর্মীরা গ্রামে গ্রামে কালো টাকা বিতরণ করছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে। তার ভাই পান্নু বেগ এবং সাবেক এমপি নিক্সন চৌধুরীর পিএস বাসার এবং লিওন এসব কালো টাকা মানুষের হাতে পৌঁছে দিচ্ছে। একই সাথে আমার নেতা কর্মী ও সমর্থকদের হুমকি ধামকি দিয়ে সাধারণ মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করছে। সাবেক এমপির কালো টাকা বিতরণ ও পেশিশক্তির ব্যবহারের কারনে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট হচ্ছে।
তিনি আরও বলেন, ওই প্রার্থী আমার বিরুদ্ধে একটি মিথ্যা অভিযোগ এনে সংবাদ সম্মেলনে করেন।
নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করতে পরিকল্পিতভাবে এসব কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। এ বিষয়ে প্রশাসন ও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

এসময় আরো বলেন, আওয়ামীলীগের যারা খারাপ তারা ঠিকই পালিয়েছে। পালিয়ে থেকে নির্বাচনী পরিবেশ অশান্ত করছে। যে সমস্ত আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপির সাথে যোগ দিয়েছেন এখন তাদেরকে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করছে ।

অপরদিকে স্বতন্ত্র প্রার্থী (ফুটবল) মুজাহিদ বেগকে সম্মেলনে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সাবেক এমপি নিক্সন চৌধুরী কার নির্বাচন করছেন তা তিনি জানেন না। এবিষয় বিএনপির প্রার্থী বাবুল সাহেবই ভালো বলতে পারবেন। আমি সাধারণ জনগণকে নিয়ে মাঠে আছি এবং তাদের নিয়েই থাকব। আর কালো টাকা বিতরণের অভিযোগকে ‘নাটক’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, কিছু নারী কর্মীকে দিয়ে একটি বিশেষ মহল অভিনয় করিয়ে এসব করাচ্ছে। এ সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। আমার সাথে নিক্সন চৌধুরীকে জড়িয়ে তিনি ফায়দা লুটার চেষ্টা করছে। আমি চাই সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন। এর জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা চাই।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট