1. live@smnewsbangla.com : mnewsbangla.com : mnewsbangla.com
  2. info@www.smnewsbangla.com : SM NEWS BANGLA :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন পৌর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফারদিন হাসান উজ্জ্বল ডাক্তার দেখাতে আসার পথে প্রাণ গেল একই পরিবারের চারজনের ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত- ৫ পবিত্র ঈদুল আযহা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন,মেম্বার পদপ্রার্থী মো:জাকারিয়া খান। নেইমারকে প্রধান অস্ত্র করে ব্রাজিলের ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা আস্থা ডায়াগনস্টিক ও আশার আলো মানবকল্যাণ সংগঠনের যৌথ উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ঐতিহ্যবাহী ভাঙ্গা নতুন গরুর হাট কমিটির সংবাদ সম্মেলন, ভাঙ্গার এক বিএনপি নেতাকে জড়িয়ে যুব লীগ নেতার অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন, অন্ধ প্রতিবন্ধী পরিবারের পাশে দাঁড়ালেন আলমগীর কবির ভাঙ্গায় এক অন্ধ প্রতিবন্ধী পরিবারের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন জনাব আলমগীর কবির ভাঙ্গায় বালু কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ব্যবসায়ীকে জরিমানা,

শহিদুল ইসলাম বাবুলের একগুচ্ছ কবিতা

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৩৪৬ বার পড়া হয়েছে

 

দীর্ঘ উপাখ্যান

আমরা তোমাদের ভুলবো না। এই পথ কখনই কুসুমাস্তীর্ণ ছিল না। ছিল রক্তে লেখা এ পথের প্রতিটি পরতে পরতে প্রতিটি খুলো কণায়, প্রতিটি নিশ্বাসে লেগে আছে রক্তের দাগ।

এই পথের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে সহযোদ্ধাদের আত্মত্যাগের দীর্ঘ উপাখ্যান।

আছে গুম হয়ে ঘরে না- ফেরা মানুষদের জন্য মায়েদের জানালার ফাঁকে দাঁড়িয়ে থাকা নির্ঘুম রাত। আছে স্ত্রীর দীর্ঘশ্বাস, সন্তানের প্রশ্ন, বাবার নীরবতা। আছে কারাগারের কনডেম সেলের স্যাঁতসেঁতে দেয়ালে মাথা ঠেকিয়ে কাটানো অসংখ্য অন্ধকার প্রহর।

আর আছে জুলাই-

একটি মাস নয়, একটি জাগরণ; একটি তারিখ নয়, একটি রক্তাক্ত প্রত্যয়।

বাঁধন

কুরবানির গরু জবাইয়ের দৃশ্য আমরা দেখেছি। পা বেঁধে দেওয়া হয়, চোখ ঢেকে দেওয়া হয়-তারপর ধারালো ছুরির ঝলক।

কাজ শেষ হলে খুলে দেওয়া হয় রশি।

কিন্তু এই দেশে মানুষকেও বেঁধে হত্যা করা হয়েছে-রশি খুলে দেওয়ার কেউ ছিল না।

চট্টগ্রামের নুরুকে মধ্যরাতে সন্তানদের পাশ থেকে তুলে নেওয়া হয়েছিল। ভোরের আলো ফোটার আগেই কর্ণফুলীর তীরে পড়ে ছিল তার নিথর দেহ-হাত-পা বাঁধা, চোখ গামছায় শক্ত করে আটকানো। বুক আর মাথায় গুলির দাগ। মৃত্যু তাকে নিয়ে গেছে, কিন্তু হত্যাকারীরা তার বাঁধন খোলার প্রয়োজনও মনে করেনি।

মানুষ কি এতটাই তুচ্ছ হয়ে গিয়েছিল?

খিলগাঁওয়ের জনিকে ১৮টি গুলি করা হয়েছিল-মৃত্যু নিশ্চিত করার জন্য। সে হাতজোড় করে বলেছিল, ‘আমি চলে যাব, আর রাজনীতি করব না।’ তার আকুতি বাতাসে মিলিয়ে গিয়েছিল, পাষাণ হৃদয়ে পৌঁছায়নি।

তার মৃত্যুর পর পৃথিবীতে আসে একটি শিশু-নহর। সে জানে না রাজনীতি কী, জানে না রাষ্ট্র কী। সে শুধু জিজ্ঞেস করে-‘আমার বাবা কেন ফেরে না?’

জুলাই: আগুনের ডাক

তারপর এলো জুলাই।

রংপুরের আকাশের নিচে এক তরুণ-আবু সাইদ-দুই হাত প্রসারিত করে দাঁড়াল গুলির সামনে।

সেই দৃশ্য ছিল বজ্রপাতের মতো।

তার কণ্ঠে যেন উচ্চারিত হয়েছিল-‘অনেক হয়েছে, আর না।’

সেই ডাক হ্যামিলনের বংশীবাদকের সুরের মতো ছড়িয়ে পড়ল। তরুণ-প্রবীণ, ছাত্র-শ্রমিক-সবাই যেন জনল সেই আহ্বান। ভয়ের শেকল ছিঁড়ে মানুষ রাস্তায় নামল। রক্ত ঝরল, কিন্তু মাথা নত হলো না।

ওয়াসিম, মুগ্ধ-নামগুলো হয়ে উঠল সিঁড়ি, যার ওপর পা রেখে একটি জাতি উঠে দাঁড়াল। দুই সহস্রাধিক প্রাণের বিনিময়ে দেশ ফিরে পেল নিজের মুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট