1. api@wordpress.local : apisystem :
  2. admin@hosting.panel : hosting.panel :
  3. SGS29CoHdDMkXn@gmail.com : SGS29CoHdDMkXn :
  4. live@smnewsbangla.com : mnewsbangla.com : mnewsbangla.com
  5. info@www.smnewsbangla.com : SM NEWS BANGLA :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

ভাঙ্গা হাসপাতালের পরিত্যক্ত ভবনে মাদক সেবনের দায়ে যুবকের জরিমানা সহ কারাদণ্ড

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে
Oplus_16908288

মোঃ সুমন মোল্লা ভাংগা ফরিদপুর প্রতিনিধি 

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবন এলাকা থেকে সোহাগ সিকদার (৩০) এক যুবককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড সহ ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদরুল আলম সিয়াম এর নেতৃত্বে ভ্রমমান আদালতের এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমান আদালতের তথ্য মতে, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ভাঙ্গা উপজেলার আওতাধীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভাঙ্গা, ফরিদপুরের পরিত্যক্ত ভবন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে সোহাগ শিকদার (৩০), পিতা: কাসেম শিকদার, গ্রাম- ঘারুয়া, উপজেলা- ভাঙ্গা, জেলা: ফরিদপুর- কে মাদক সেবনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর এর সংশ্লিষ্ট ধারায় ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ (একশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযুক্ত ব্যক্তি অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি করবেন না মর্মে অঙ্গীকার করেন। উক্ত মামলায় ভাঙ্গা থানার এসআই মোঃ আঃ করিম প্রসিকিউশন দাখিল করেন।
‎

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট