1. api@wordpress.local : apisystem :
  2. admin@hosting.panel : hosting.panel :
  3. SGS29CoHdDMkXn@gmail.com : SGS29CoHdDMkXn :
  4. live@smnewsbangla.com : mnewsbangla.com : mnewsbangla.com
  5. info@www.smnewsbangla.com : SM NEWS BANGLA :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়া আটকে রেখে যুবককে নির্যাতন, ভাঙ্গায় মানবপাচার চক্রের বিরুদ্ধে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ,

  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ৩৭৬ বার পড়া হয়েছে

 

আব্দুল মান্নান, ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি-

ফরিদপুরের ভাঙ্গায় ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে সবুজ মাতুব্বর নামের এক যুবককে লিবিয়ায় পাচার করে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগী সবুজ মাতুব্বরের পিতা লুৎফর মাতুব্বর বাদি হয়ে ভাঙ্গা থানায় ৭জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন, মানবপাচারকারী চক্রের প্রধান আসামি তাহিদ মাতুব্বর (৩৫), তার মা কহিনুর বেগম তার ভাই সহিদ মাতুব্বর ও বোন লিটা বেগম।
এদের সবার বাড়ি ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের দীঘলকান্দা গ্রামে।

অভিযোগ সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার দীঘলকান্দা গ্রামের লুৎফর মাতুব্বরের পুত্র সবুজ মাতুব্বরকে বৈধভাবে ইতালি পাঠানোর জন্য একই গ্রামের তাহিদ মাতুব্বর নামের এক
দালালের সঙ্গে যোগাযোগ করেন। অভিযুক্তরা ইতালি পাঠানোর কথা বলে প্রথমে ১৯ লাখ টাকা নগদ বুঝিয়ে নিয়ে গত ০২/০৭/২৫ তারিখে সবুজকে লিবিয়ায় নিয়ে আটকে রেখে নির্যাতন করে। এরপর নির্যাতনের ভিডিও সবুজের পরিবারের নিকট পাঠিয়ে আরো ৫ লাখ টাকা হাতিয়ে নেন।
এরপর আরো ৫ মাস আটকে রেখে গত ৫/১২/২৫ তারিখে লিবিয়া পুলিশের হাতে ধরা পড়ে সবুজকে বাংলাদেশ পাঠিয়ে দেয়।

ভুক্তভোগী লুৎফর মাতুব্বর বলেন, লিবিয়ায় অবস্থানরত মূল দালাল তাহিদ মাতুব্বরের (৩০) নির্দেশে তার মা কহিনুর বেগম ও তার ভাই সহিদ মাতুব্বর তার বোন লিটা বেগমের সহযোগীতায় বাংলাদেশে বসে অর্থ সংগ্রহ ও বিদেশে পাঠানোর প্রক্রিয়া নিয়ন্ত্রণ করেন।

গত ২০২৫ সালের জুলাই মাসে প্রথম দফায় ১৯ লাখ টাকা পরিশোধ করার পর আমার ছেলেকে ইটালি রওনা দেয়। এরপর আমার ছেলেকে লিবিয়ায় ৫ মাস আটকে রেখে নির্যাতন করে এবং নির্যাতনের ভিডিও দেখিয়ে আরো ৫ লাখ টাকা হাতিয়ে নেয়। এরপর গত ২০২৫ সালের ডিসেম্বর মাসে আমার ছেলে সবুজকে পুলিশের হাতে ধরা পড়ে ৩৮ দিন জেল হাজতে রেখে বাংলাদেশে পাঠিয়ে দেয়।

দালাল আমাদের নিকট থেকে ২৪ লাখ টাকা নিয়েও আমার ছেলেকে পুনরায় ইটালি পাঠানোর প্রতিশ্রুতি দেয়। প্রতি ৪মাস ঘুরানোর পর তারা আরও ২০ লাখ টাকা দাবি করে।

আমি ধার দেনা কর্জ করে ২৪ লাখ টাকা দালালের কাছে দিয়েছি। আমি এখন ওই টাকা ফেরত চাই। বর্তমানে আমি সর্বশান্ত হয়ে পড়েছি। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছি।
এছাড়া আমি এঘটনা সঠিক বিচার দাবি করছি।

তিনি আরও বলেন, চক্রটি অনেক মানুষের নিকট থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। লিবিয়া হয়ে ইটালী যাওয়ার পথে সাগরে ডুবে কয়েকজনের কোন হদিস পাওয়া যাচ্ছে না।

এ বিষয়ে ভাঙ্গা থানার (ওসি) তদন্ত আল আমিন বলেন, বিদেশে পাঠানো সংক্রান্ত বিষয় একটি অভিযোগ পেয়েছি।
তদন্ত অপূর্ব দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

০৩/০৫/২০২৬
০১৭২৯০৩৮৭০০

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট