1. api@wordpress.local : apisystem :
  2. admin@hosting.panel : hosting.panel :
  3. SGS29CoHdDMkXn@gmail.com : SGS29CoHdDMkXn :
  4. live@smnewsbangla.com : mnewsbangla.com : mnewsbangla.com
  5. info@www.smnewsbangla.com : SM NEWS BANGLA :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

ভাঙ্গায় বালু কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ব্যবসায়ীকে জরিমানা,

  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ৩৭৮ বার পড়া হয়েছে

 

আব্দুল মান্নান,
ভাঙ্গা (ফরিদপুর)প্রতিনিধি–

ফরিদপুরের ভাঙ্গা পৌর এলাকায় ফরিদপুর-বরিশাল মহাসড়কের পাশে নওপাড়া
এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বালু কাটার দায়ে ভেকু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ফরিদপুর-বরিশাল মহাসড়কের প্রানী সম্পদ গবেষণাগার কার্যালয়ের নিকট খাদের পানি প্রবাহ বন্ধ করে ভেকু দিয়ে মাটি কাটার অপরাধে অভিযুক্ত শফিকুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদরুল আলম বলেন , এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পাই। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর অধীনে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়। একই সাথে কর্তিত সরকারি সম্পত্তি দ্রুততম সময়ে ভরাট করার জন্য বলা হয়েছে।

এই অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ভাঙ্গা থানা পুলিশের একটি দল সার্বিকভাবে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

তবে এলাকাবাসী অভিযোগ করে জানায়, ভাঙ্গা উপজেলার জনৈক এক কৃষক দলের নেতার নেতৃত্বে সরকারি খাদে থেকে মাটি কেটেছে। ভেকুটি তার নেতৃত্বে এখান থেকে মাটি কাটা হয়।
০৫/০৫/২৬

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট