1. api@wordpress.local : apisystem :
  2. admin@hosting.panel : hosting.panel :
  3. SGS29CoHdDMkXn@gmail.com : SGS29CoHdDMkXn :
  4. live@smnewsbangla.com : mnewsbangla.com : mnewsbangla.com
  5. info@www.smnewsbangla.com : SM NEWS BANGLA :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

ভাঙ্গার এক বিএনপি নেতাকে জড়িয়ে যুব লীগ নেতার অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন,

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৩৬২ বার পড়া হয়েছে

 

আব্দুল মান্নান, ভাঙ্গা প্রতিনিধি-

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার প্রবীণ বিএনপি নেতা ও সাবেক কমিশনার ইমদাদুল হক বাচ্চু এবং তার পরিবারকে জড়িয়ে ভাঙ্গা পৌর যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও তার মাতা হালিমা বেগম কর্তৃক মিথ্যা ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন।

আজ বৃহস্পতিবার (৭ মে) দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপি নেতা ও সাবেক পৌর প্যানেল মেয়র ইমদাদুল হক বাচ্চু মিয়া।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০২১ সালে ভাঙ্গা পৌরসভার গজারিয়া এলাকায় আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে ইটালি প্রবাসী মাসুদ রানা নিহত হন।
তখন নিহতের মা বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। ঐ মামলায় আমাকে (ইমদাদুল হক বাচ্চু) ও আমার পরিবারের সদস্য ও সমর্থকদের আসামি করা হয়।
ঘটনার সময় আমি সেখানে ছিলাম না।

তবে এ হত্যাকাণ্ডের সঙ্গে আমি বা আমার পরিবারের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবী করেন তিনি।

তিনি আরও বলেন, গত ৫ মে ভাঙ্গা পৌর আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও তার মা হালিমা বেগম আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন। এর প্রতিবাদেই তিনি সাংবাদিকদের সামনে নিজের বক্তব্য তুলে ধরেছেন।
বাচ্চু মিয়া আরো বলেন, তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং একাধিকবার জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি গজারিয়া গ্রামের গ্রাম সরকার প্রধান, হামিরদী ইউনিয়নের সদস্য, ভাঙ্গা পৌরসভার কমিশনার ও প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাকে ও আমার পরিবারকে দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হচ্ছেন। এমনকি তার বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনাও ঘটেছে বলে তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, মাসুদ হত্যা মামলার বাদী ও সাক্ষীদের অধিকাংশই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাই মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে বলে তিনি মনে করেন।

তিনি আওয়ামী লীগের ফ্যাসিস্টরা তার বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন।

এ সময় ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর কবিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল মুন্সী, প্রচার সম্পাদক মির্জা ইমরান হোসেন, ভাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ রিজু মিয়া, ফরিদপুর জেলা ছাত্রদলের সহ আইন বিষয়ক সম্পাদক প্রিন্স মাতুব্বর সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন ।

৭/৫/২৬
০1৭২৯০৩৮৭০০

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট