1. api@wordpress.local : apisystem :
  2. admin@hosting.panel : hosting.panel :
  3. SGS29CoHdDMkXn@gmail.com : SGS29CoHdDMkXn :
  4. live@smnewsbangla.com : mnewsbangla.com : mnewsbangla.com
  5. info@www.smnewsbangla.com : SM NEWS BANGLA :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

ঐতিহ্যবাহী ভাঙ্গা নতুন গরুর হাট কমিটির সংবাদ সম্মেলন,

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৪৫৯ বার পড়া হয়েছে

 

আব্দুল মান্নান,
ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি–

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার কাপুড়িয়া সদরদী রেল ক্রসিং সংলগ্ন অস্থায়ী নতুন গরুর হাট কমিটি সংবাদ সম্মেলন করেছেন।

শুক্রবার বেলা ৩টার সময় গরু ছাগল হাট চলা অবস্থায় ক্রেতা বিক্রেতা ও হাট পরিচালনা কমিটির নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করেন।

এসময় বক্তৃতা সাংবাদিকদের উপস্থিতিতে বলেন, দীর্ঘদিন ভাঙ্গা পৌরসভার মধ্যে কোন গরুর হাট ছিল না। ভাঙ্গাবাসির জোরালো দাবির পরিপ্রেক্ষিতে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল ও জেলা প্রশাসক, ইউএনও এসিল্যান্ডের সার্বিক সহযোগিতায় মে মাস থেকেই অস্থায়ী গরু ছাগলের হাট চালু করার অনুমতি দেন। এখানে নাম মাত্র হাসিল আদায়ের কারনে ও ক্রেতা বিক্রেতার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করায় হাট ইতিমধ্যেই জমে উঠতে শুরু করেছে।

ক্রেতা বিক্রেতাদের দাবি করেন, অস্থায়ী গরুর হাটকে স্থায়ী করার দাবি জানান তারা । একই সাথে আগামী ২২ মে শুক্রবারের হাট শুরু করে পবিত্র ঈদুল আজহার আগের দিন পর্যন্ত গরুর হাট চালু রাখার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।
ক্রেতা বিক্রেতাদের দাবি ও ভাঙ্গাবাসির দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন হাট কতৃপক্ষ।

এসময় বক্তারা আরো বলেন, আমরা প্রশাসনের কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা পেয়েছি। আগামিতে হাটের ধারাবাহিক ভাবে ধরে রাখতে ও সকলের দাবি পূরণে করবেন প্রশাসন ব্যবস্থা করবেন বলে দাবি করেন।

ভাঙ্গা গরুর হাট কমিটির সভাপতি সাবেক ভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদুজ্জামান মিয়ার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন, ভাঙ্গা উন্নয়ন কমিটির আহবায়ক অবসরপ্রাপ্ত মেজর জাহাঙ্গীর, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার ইমারত হোসেন, সাংবাদিক গোলাম কিবরিয়া বিশ্বাস, পৌর কাউন্সিলর বাকি মাতুব্বর, পৌর কাউন্সিলর জাকির মুন্সী, হাট পরিচালনা কমিটির সদস্য ব্যবসায়ী ইসমাইল মুন্সী, ব্যবসায়ী ওহিদুজ্জামান মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল হাছান, মিজানুর রহমান মুন্সী, ব্যবসায়ী গোলাম মাওলা, ফেরদাউস মুন্সী, ইমরান মুন্সী প্রমুখ।

সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন ব্যবসায়ী দিদার মিয়া।

১৫/৫/২৬
০১৭২৯০৩৮৭০০

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট