1. api@wordpress.local : apisystem :
  2. admin@hosting.panel : hosting.panel :
  3. SGS29CoHdDMkXn@gmail.com : SGS29CoHdDMkXn :
  4. live@smnewsbangla.com : mnewsbangla.com : mnewsbangla.com
  5. info@www.smnewsbangla.com : SM NEWS BANGLA :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

ভাঙ্গায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

  • প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৩১৮ বার পড়া হয়েছে

 

মোঃ সুমন মোল্লা ভাংগা ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের -এর ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাঙ্গা উপজেলার অস্থায়ী কার্যালয় খন্দকার টাওয়ারে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি আলহাজ খন্দকার ইকবাল হোসেন সেলিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, নেতৃত্বগুণ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, জিয়াউর রহমানের আদর্শ ও কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব মোল্লা, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক,এম,ডি, ফজলে সুবহান শামীম
পৌঃ বিএনপির আহবায়ক এম ও এম ওয়াদুদ
শামীম, সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান, সহ-সভাপতি ওবায়দুল আলম সম্রাট, সহ-সাধারণ সম্পাদক সাঈদ মুন্সী, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বিটু মুন্সি, বিএনপি’র দপ্তর সম্পাদক কুতুব উদ্দিন স্মরণ, বিএনপি নেতা মিজানুর রহমান পান্না, আলীুজ্জামান লাভলু, বিএনপি’র সহ-সভাপতি সিকদার ফারুকুজ্জামান ছোট্ট সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট