1. api@wordpress.local : apisystem :
  2. admin@hosting.panel : hosting.panel :
  3. SGS29CoHdDMkXn@gmail.com : SGS29CoHdDMkXn :
  4. live@smnewsbangla.com : mnewsbangla.com : mnewsbangla.com
  5. info@www.smnewsbangla.com : SM NEWS BANGLA :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

ভাঙ্গায় কোডেকের বৃক্ষরোপণ ও শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ২২৫ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

ভাঙ্গায় কোডেকের বৃক্ষরোপণ ও শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

মোঃ সুমন মোল্লা বিশেষ প্রতিনিধি  

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কোডেক ভাঙ্গা শাখার কর্মএলাকাধীন ৪নং পশ্চিম সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৬ সালের এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় এবং পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার জনাব মোহাম্মদ মোমিনুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন কোডেকের জোনাল ব্যবস্থাপক মোঃ হুমায়ূন কবির, এলাকা ব্যবস্থাপক মোঃ নজরুল ইসলাম, শাখা ব্যবস্থাপক ধীরেন্দ্র নাথ মিস্ত্রি এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান মোল্লা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি কোডেকের এ ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।
অনুষ্ঠান শেষে উপজেলা সমাজসেবা অফিসারসহ স্থানীয় জনগণ কোডেকের এ মহতী উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট