1. api@wordpress.local : apisystem :
  2. admin@hosting.panel : hosting.panel :
  3. SGS29CoHdDMkXn@gmail.com : SGS29CoHdDMkXn :
  4. live@smnewsbangla.com : mnewsbangla.com : mnewsbangla.com
  5. info@www.smnewsbangla.com : SM NEWS BANGLA :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

চর অঞ্চলে শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়ালেন কোডেক: শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি

  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ২৪৮ বার পড়া হয়েছে
Oplus_16908288

 

মোঃ সুমন মোল্লা বিশেষ প্রতিনিধি

চরভদ্রাসন (ফরিদপুর), ১৫ জুন ২০২৬: ফরিদপুরের চরভদ্রাসনে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)-এর উদ্যোগে স্থানীয় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন) উপজেলার ৩ নং এম.পি ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জাহিদ তালুকদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোডেকের জোনাল ব্যবস্থাপক মোঃ হুমায়ূন কবির, এলাকা ব্যবস্থাপক মোঃ নজরুল ইসলাম, চরভদ্রাসন শাখার ম্যানেজার আবু জাফর এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. শামীম আনোয়ার।
কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি পরিবেশ সুরক্ষার লক্ষ্যে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচিও বাস্তবায়ন করা হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি এবং শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে কোডেকের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, এ সহায়তা শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে আরও সহজ ও আনন্দময় করে তুলবে। আমাদের এই কার্যক্রম সব সময় অব্যাহত থাকবে
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট