1. api@wordpress.local : apisystem :
  2. admin@hosting.panel : hosting.panel :
  3. SGS29CoHdDMkXn@gmail.com : SGS29CoHdDMkXn :
  4. live@smnewsbangla.com : mnewsbangla.com : mnewsbangla.com
  5. info@www.smnewsbangla.com : SM NEWS BANGLA :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

মানবিক কাজে সবার আগে কোডেক: রাজৈরে টেকের হাটে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ২০৬ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

 

মোঃ সুমন মোল্লা ভাংগা বিশেষ প্রতিনিধি  

মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সারাদেশে প্রশংসা কুড়িয়ে চলেছে ‘কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার’ (কোডেক)। শিক্ষা, পরিবেশ ও সমাজকল্যাণে নিরলসভাবে কাজ করে প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করেছে।
​এরই ধারাবাহিকতায়, মাদারীপুর জেলার রাজৈর উপজেলার ৪২ নম্বর খালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোডেকের উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হলো “শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬”।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা সৈয়দ গোলাম মাওলা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোডেকের জোনাল ব্যবস্থাপক মোঃ হুমায়ূন কবির, এলাকা ব্যবস্থাপক মোঃ নজরুল ইসলাম এবং টেকেরহাট শাখার ব্যবস্থাপক রুহুল আমিন।
​অনুষ্ঠানে আগত অতিথিরা বিদ্যালয়ের ১৬০ জন শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেন। সেই সাথে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন এবং তাদের বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
​অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কোডেকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
​বক্তারা তাদের বক্তব্যে বলেন, শিক্ষা ও পরিবেশ সংরক্ষণে কোডেকের এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এবং কোমলমতি শিক্ষার্থীদের পাশে থেকে কোডেক তাদের এই মহতী মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট