1. api@wordpress.local : apisystem :
  2. admin@hosting.panel : hosting.panel :
  3. SGS29CoHdDMkXn@gmail.com : SGS29CoHdDMkXn :
  4. live@smnewsbangla.com : mnewsbangla.com : mnewsbangla.com
  5. info@www.smnewsbangla.com : SM NEWS BANGLA :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

সখিপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা ও খাতা বিতরণ করল কোডেক ​

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১৯৯ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

সখিপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা ও খাতা বিতরণ করল কোডেক
​বিশেষ প্রতিনিধি 
পরিবেশ রক্ষা ও শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ৪৮ নং দক্ষিণ সখিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)।
​সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর হাতে একটি করে গাছের চারা এবং ছয়টি করে হাতের খাতা তুলে দেওয়া হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলার উপজেলা সমাজসেবা অফিসার প্রিয়াংকা বিশ্বাস। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “গাছ আমাদের পরম বন্ধু। আজকের এই উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা সৃষ্টির পাশাপাশি শিক্ষার প্রতি আগ্রহ বাড়িয়ে তুলবে।”
​কোডেকের মাদারীপুর জোনের জোনাল ব্যবস্থাপক মোঃ হুমায়ুন কবিরের নেতৃত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলাকা ব্যবস্থাপক মোঃ নজরুল ইসলাম ও মিজানুর রহমান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কোডেক সখিপুর শাখার শাখা ব্যবস্থাপক মোঃ আল আমিন।
​বক্তারা বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কোডেক বরাবরই জনকল্যাণমূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার মাধ্যমে তাদের মধ্যে বৃক্ষরোপণের মানসিকতা তৈরি হবে এবং শিক্ষার উপকরণ হিসেবে খাতা প্রদানের মাধ্যমে তাদের পড়াশোনায় উৎসাহ বাড়বে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট