1. live@smnewsbangla.com : mnewsbangla.com : mnewsbangla.com
  2. info@www.smnewsbangla.com : SM NEWS BANGLA :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ফাতেমা বেগম (১৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ভাঙ্গায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ভাঙ্গায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, সখিপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা ও খাতা বিতরণ করল কোডেক ​ মানবিক কাজে সবার আগে কোডেক: রাজৈরে টেকের হাটে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি চর অঞ্চলে শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়ালেন কোডেক: শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি ভাঙ্গায় কোডেকের বৃক্ষরোপণ ও শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত আদালতের আদেশ অমান্য করে সদরপুরে বসতবাড়ি অবৈধ ভাবে দখলের চেষ্টার অভিযোগ, স্থানীয় গুন্ডা দিয়ে গৃহবধূকে মারধর ও হয়রানি, ভাঙ্গায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন পৌর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফারদিন হাসান উজ্জ্বল

ভাঙ্গায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত,

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

 

আব্দুল মান্নান,
ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি:-

উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গায় পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস। সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবির) আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।

প্রধান অতিথি শহিদুল ইসলাম বাবুল বলেন, এ দেশে গ্রাম বাঁচলে বাংলাদেশ বাচবে। অনাহারে আর কেউ থাকবে না, বর্তমান সরকার সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। সমবায় দিবসে দেশ গড়ার লক্ষ্যে আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হই।

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাদরুল আলম‌,অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হাসান সেলিম, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বিটু মুন্সী, দপ্তর সম্পাদক কুতুব উদ্দিন আহমেদ স্মরণ ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিমুন্সী।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোমিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ভাঙ্গা উপজেলা বিআরডিবি কর্মকর্তা সজল সাহা, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান সাইফুল আলম সোহাগ, সাবেক চেয়ারম্যান মুন্সি আবুল কালাম আজাদ প্রমূখ।
পরে ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের মাঝে স্বল্প সুদে ২২ লক্ষ টাকার ঋন সহায়তা ও গাছের চারা বিতরণ করা হয়।

০৬/০৭/২০২৬
০১৭২৯০৩৮৭০০

ছবিতে,
ভাঙ্গায় পল্লী উন্নয়ন দিবস পালন উপলক্ষে উপজেলা হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের এমপি শহিদুল ইসলাম বাবুল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট