1. api@wordpress.local : apisystem :
  2. admin@hosting.panel : hosting.panel :
  3. SGS29CoHdDMkXn@gmail.com : SGS29CoHdDMkXn :
  4. live@smnewsbangla.com : mnewsbangla.com : mnewsbangla.com
  5. info@www.smnewsbangla.com : SM NEWS BANGLA :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

ডিসিআরের নামে ব্যাবসায়ীদের ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ স্থানীয় চেয়ারম্যান ও প্রভাবশালীদের বিরুদ্ধে, ভাঙ্গায় টাকা ফেরতের দাবিতে ব্যাবসায়ীদের মানববন্ধন ও বিক্ষোভ,

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১৬৪ বার পড়া হয়েছে

 

আব্দুল মান্নান,
ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি-

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের উচা বাজারে খাস জমিতে থাকা দোকান গুলোর ডিসিআর করে দেওয়ার কথা বলে অর্ধশতাধিক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৩০ লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে।

এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা ও টাকা ফেরতের দাবিতে ব্যাবসায়ীদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে ভাঙ্গা উপজেলার উচা বাজারে এ মানববন্ধনের আয়োজন করেন বাজারের ব্যবসায়ীবৃন্দ।

মানববন্ধনে অংশগ্রহণকারী ব্যবসায়ীদের অভিযোগ, উচা বাজারে মোট ১শ ৫০টি দোকানের মধ্যে ৭৭টি দোকান খাস জমির ওপর অবস্থিত। এসব টিনশেড দোকানের মধ্যে প্রায় ৫০টি দোকানের মালিকের কাছ থেকে দোকানপ্রতি ৫০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে।

ব্যবসায়ীদের দাবি, তুজারপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ওলিউর রহমান ও তার সহযোগীরা ডিসিআর করে দেওয়ার আশ্বাস দিয়ে এই টাকা গ্রহণ করলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কোনো ব্যবসায়ীকে ডিসিআর প্রদান করা হয়নি।

ডিসিআরের আশায় তারা কষ্টার্জিত অর্থ দিয়েছেন। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী কোনো কাগজপত্র না পাওয়ায় তারা এখন চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

তবে অভিযুক্ত তুজারপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ অলিউর রহমানের মোবাইল নম্বর বন্ধ পাওয়ায় বক্তব্য পাওয়া যায় নাই।

১৪/০৭/২৬
০১৭৭৭৭৭৮১৩৩
০১৭২৯০৩৮৭০০

ছবিতে
ভাঙ্গার উচা বাজারে টাকা ফেরতের দাবিতে ব্যাবসায়ীদের মানববন্ধন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট