1. api@wordpress.local : apisystem :
  2. admin@hosting.panel : hosting.panel :
  3. SGS29CoHdDMkXn@gmail.com : SGS29CoHdDMkXn :
  4. live@smnewsbangla.com : mnewsbangla.com : mnewsbangla.com
  5. info@www.smnewsbangla.com : SM NEWS BANGLA :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

ফরিদপুরের ভাঙ্গার জনপ্রিয় ফেসবুক পেজ ‘আগমনী বার্তা’-এর ১ লক্ষ ফলোয়ার পূর্ণ হওয়ায় পেজের প্রতিষ্ঠাতা ও এডমিন সোহাগ মাতুব্বরকে এক বিশাল সংবর্ধনা দেওয়া হয়েছে

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে
Oplus_16908288

 

 

। জমকালো আয়োজনের মধ্য দিয়ে ভাঙ্গা উপজেলা কন্টেন্ট ক্রিয়েটরদের পক্ষ থেকে তাঁকে এই সংবর্ধনা ও উৎসাহ প্রদান করা হয়।
​অনুষ্ঠানে আয়োজক ছিলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রাফেজ মাহমুদ, সোহেল রানা, তুহিন মুন্সী, সাগর মাহমুদ এবং রাসেল। এ সময় আরও উপস্থিত ছিলেন নূরুল ইসলাম, রেজাউল শেখ, ফরহাদ হোসেন, সোহাগ মোল্লা, জিয়া শিকদার, ফারুক তালুকদার, হারুন-অর-রশীদ তালুকদার, সুমন মোল্লাসহ, অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটর ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​অনুষ্ঠানে বক্তারা কন্টেন্ট তৈরির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক, মানসম্মত কন্টেন্ট উপস্থাপন এবং সামাজিক দায়বদ্ধতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি, ডিজিটাল মিডিয়ার মাধ্যমে কীভাবে সমাজ সচেতনতা বৃদ্ধি করা যায় এবং নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের কাজের পরিধি আরও প্রসারিত করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
​সংবর্ধনা গ্রহণকালে ‘আগমনী বার্তা’ পেজের এডমিন সোহাগ মাতুব্বর এই মাইলফলক অর্জনে সহযোগিতা করার জন্য সকল ফলোয়ার, দর্শক, শুভাকাঙ্ক্ষী এবং উপস্থিত কন্টেন্ট ক্রিয়েটরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে কেক কাটা ও মধ্যাহ্নভোজসহ আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট