1. : lf_cPX8kokxD4mM :
  2. live@smnewsbangla.com : mnewsbangla.com : mnewsbangla.com
  3. info@www.smnewsbangla.com : SM NEWS BANGLA :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় নিখোঁজ যুবকের রহস্যজনক মরদেহ উদ্ধার, সুষ্ঠু তদন্তের দাবি 504043281784769384 ফরিদপুরের ভাঙ্গার জনপ্রিয় ফেসবুক পেজ ‘আগমনী বার্তা’-এর ১ লক্ষ ফলোয়ার পূর্ণ হওয়ায় পেজের প্রতিষ্ঠাতা ও এডমিন সোহাগ মাতুব্বরকে এক বিশাল সংবর্ধনা দেওয়া হয়েছে In Chat Luvr AI, Experience Natural English Conversation Flow in the USA Ritzo Casino Promo Code: Play Casino Online in Canada for Real Money ডিসিআরের নামে ব্যাবসায়ীদের ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ স্থানীয় চেয়ারম্যান ও প্রভাবশালীদের বিরুদ্ধে, ভাঙ্গায় টাকা ফেরতের দাবিতে ব্যাবসায়ীদের মানববন্ধন ও বিক্ষোভ, ভাঙ্গায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে হাজারো মানুষের ঢল প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে এমপি শহিদুল ইসলাম খান বাবুলের নেতৃত্বে ভাঙ্গায় জনসমুদ্র বৃষ্টিতে ভিজে নিহতদের জানাজায় এমপি শহিদুল ইসলাম খান বাবুল, শোকাহত পরিবারকে সান্ত্বনা ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ফাতেমা বেগম (১৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

ভাঙ্গায় নিখোঁজ যুবকের রহস্যজনক মরদেহ উদ্ধার, সুষ্ঠু তদন্তের দাবি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

মোঃ সোহাগ মাতুব্বর ভাংগা ফরিদপুর প্রতিনিধি 

 


ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের যুবক মারুফ মাতুব্বর (১৯)-এর মরদেহ নিখোঁজের দুই দিন পর পাশের জেলা মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের নায়াকান্দি গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। মারুফ ঘারুয়া ইউনিয়ন পরিষদের সাবেক সংরক্ষিত মহিলা সদস্য মনিরা হায়দার ও হায়দার মাতুব্বরের ছোট ছেলে। তার এই অকাল মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
​স্থানীয় সূত্রে জানা যায়, মারুফের সঙ্গে মক্রমপুট্টি এলাকার এক তরুণীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। পরবর্তীতে ওই তরুণীর পারিবারিকভাবে মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের নায়াকান্দি গ্রামের কামরুজ্জামান শরীফের সঙ্গে বিয়ে হয়। পরিবারের দাবি, ওই তরুণীর স্বামীর বাড়িতে যাওয়ার পর মারুফের রহস্যজনক মৃত্যু ঘটে।
​অভিযোগ রয়েছে, মৃত্যুর পর দীর্ঘ সময় মরদেহ ঘরের ভেতরে পড়ে থাকলেও স্বজন বা স্থানীয়দের জানানো হয়নি এবং ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল।
​খবর পেয়ে রাজৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হলে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
​ঘটনার সত্যতা স্বীকার করে রাজৈর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
​স্থানীয়রা জানান, মারুফ একজন শান্ত ও ভদ্র স্বভাবের যুবক ছিলেন। কিছুদিন আগেই তিনি লিবিয়া থেকে দেশে ফিরেছিলেন। তার এই অকাল ও রহস্যজনক মৃত্যুতে চৌকিঘাটা গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজন ও এলাকার সুধীজন ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
​প্রতিবেদক:
সোহাগ মাতুব্বর
ফোন: ০১৮৫২৫৪৬৩৫৫

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট