1. api@wordpress.local : apisystem :
  2. admin@hosting.panel : hosting.panel :
  3. SGS29CoHdDMkXn@gmail.com : SGS29CoHdDMkXn :
  4. live@smnewsbangla.com : mnewsbangla.com : mnewsbangla.com
  5. info@www.smnewsbangla.com : SM NEWS BANGLA :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

ভাঙায় যক্ষ্মা, ডেঙ্গু ও ওরাল হাইজিন বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

 

​ভাঙা (ফরিদপুর) প্রতিনিধি:
​ফরিদপুরের ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে যক্ষ্মা, ডেঙ্গু এবং ওরাল হাইজিন বিষয়ক এক বিশেষ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
​Wednesday (১৯ আগস্ট) সকাল ১১টায় ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক তত্ত্বাবধানে এই কর্মশালার আয়োজন করে ভাঙা উপজেলা পল্লী চিকিৎসক সমিতি।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোহাগ মিয়া।
​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আরিফুল হক, ডা. আঁখি আক্তার এবং ডা. আয়েশা আক্তার।
​অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ভাঙা উপজেলা পল্লী চিকিৎসক সমিতির সভাপতি লুতফুর রহমান, সাধারণ সম্পাদক সুমন মোল্লা, সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন মোল্লা, সহ-সভাপতি ওবায়দুর রহমান, সহ-সভাপতি লুতফুর মাতুব্বর, সোহাগ, বশির, উত্তম ও আব্দুর রহমান।
​বক্তারা যক্ষ্মা প্রতিরোধ ও সঠিক চিকিৎসা পদ্ধতি, বর্ষাকালে ডেঙ্গুর বিস্তার রোধে সচেতনতা এবং মুখ ও দাঁতের যত্ন (ওরাল হাইজিন) সম্পর্কিত নানা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। তৃণমূল পর্যায়ে সঠিক স্বাস্থ্যসেবা ও সচেতনতা ছড়িয়ে দিতে পল্লী চিকিৎসকদের ভূমিকাকে সাধুবাদ জানিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট