1. : lf_cPX8kokxD4mM :
  2. live@smnewsbangla.com : mnewsbangla.com : mnewsbangla.com
  3. info@www.smnewsbangla.com : SM NEWS BANGLA :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

ভাঙ্গায় চাঞ্চল্যকর মারুফ হ**ত্যা*র বিচার ও সব আসামির শাস্তির দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে
oplus_0

 

মোঃ সুমন মোল্লা ভাংগা ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় প্রবাসী মারুফ হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে চার গ্রামের হাজার হাজার মানুষ।

বৃহস্পতিবার ( ২০ আগষ্ঠ ) বেলা সাড়ে ১১ টার সময় ভাঙ্গা উপজেলার ঘারুয়া বাজারে এ কর্মসূচি পালন করে এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার।

বিক্ষোভ মিছিলটি ঘারুয়া বাজারের প্রধান চারটি সড়ক প্রদক্ষিণ করেন।

প্রবাসী মারুফ মাতুব্বরের বাড়ি ভাঙ্গা উপজেলা ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের হায়দার মাতুব্বরের ছেলে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, গত ২১ জুলাই সন্ধ্যায় মারুফ মাতুব্বরকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে পার্শ্ববর্তী মকরমপুর্টি গ্রামের বাকি শেখ এর কন্যা লিজা নামের এক প্রবাসী স্ত্রী ও তার সহযোগীরা ।

পরদিন ২২ জুলাই রাত ৯ টার সময় লিজার শ্বশুরবাড়ি কাশেমপুর তার ঘর থেকে মারুফের লাশ উদ্ধার করে রাজৈর থানা পুলিশ।

এ ঘটনায় নিহত মারুফ মাতুব্বরের পিতা হায়দার মাতুব্বর বাদি হয়ে রাজৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

হত্যা মামলার মূল পরিকল্পনাকারী লিজাকে পুলিশ আটক করে জেল হাজতে প্রেরণ করলেও বাকি আসামীদের গ্রেফতার করছে না পুলিশ।

মামলার বাদী হায়দার মাতুব্বরের অভিযোগ, আমার ছেলে মারুফকে হত্যা করেছে লিজা সহ আরো কয়েকজন আসামি। আমি তাদের নাম বললেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না।

তাই দ্রুত হত্যার সুষ্ঠু তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের আটক করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

২০/৮/২৬

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট