1. api@wordpress.local : apisystem :
  2. admin@hosting.panel : hosting.panel :
  3. SGS29CoHdDMkXn@gmail.com : SGS29CoHdDMkXn :
  4. live@smnewsbangla.com : mnewsbangla.com : mnewsbangla.com
  5. info@www.smnewsbangla.com : SM NEWS BANGLA :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

ভাঙ্গা বাজারে মোবাইল কোর্টে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা, নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ

  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

​ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গা বাজারে মেয়াদোত্তীর্ণ, ফিজিশিয়ান স্যাম্পল এবং সরকার কর্তৃক নিষিদ্ধ ওষুধ বিক্রয়ের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)। আজ সোমবার (২৪ আগস্ট, ২০২৬) পরিচালিত এ অভিযানে ৫টি মামলায় সর্বমোট ৪৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি রোধে ভাঙ্গা বাজারের বিভিন্ন ওষুধের দোকানে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ, বিক্রি নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ও অবৈধ ওষুধ রাখার দায়ে “ঔষধ ও কসমেটিক আইন, ২০২৩” এর সংশ্লিষ্ট ধারায় ৫টি মামলা করা হয়। তাৎক্ষণিকভাবে আসামিদের কাছ থেকে ৪৩ হাজার টাকা জরিমানা আদায় করে সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে। এছাড়া জব্দকৃত মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধসমূহ পরবর্তীতে উপস্থিত স্থানীয় জনসম্মুখে ধ্বংস করা হয়।

​অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ফরিদপুর ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান। আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহায়তা প্রদান করেন ভাঙ্গা থানা পুলিশের একটি দল।

​উপজেলা প্রশাসনের পক্ষে জানানো হয়, জনস্বার্থে ও ওষুধের বাজারে শৃঙ্খলা ফেরাতে ভবিষ্যতে এ ধরনের ভেজাল ও অবৈধ ওষুধবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট