1. : lf_cPX8kokxD4mM :
  2. live@smnewsbangla.com : mnewsbangla.com : mnewsbangla.com
  3. info@www.smnewsbangla.com : SM NEWS BANGLA :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

দুঃসময়ের পরীক্ষিত নেতা মুন্সী সুমন ভুলু কে আলগী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চায় তৃণমূল

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:

তৃণমূল দলীয় রাজনীতিতে দীর্ঘদিনের ত্যাগ, নিষ্ঠা ও নিঃস্বার্থ সেবার প্রতীক হিসেবে সাধারণ নেতাকর্মীদের আস্থার স্থানে পরিণত হয়েছেন মুন্সী সুমন ভুলু। রাজনীতির প্রতিকূল পরিস্থিতি ও কঠিন সময়েও দলের আদর্শ ধরে রেখে যিনি রাজপথে সক্রিয় ছিলেন, সেই তরুণ ও স্বচ্ছ ভাবমূর্তির নেতাকে এবার আলগী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান স্থানীয় নেতাকর্মীরা।

​তৃণমূলের কর্মীরা জানান, দলের দুঃসময়ে যখন অনেকেই নিষ্ক্রিয় ছিলেন, তখনো মুন্সী সুমন প্রতিটি আন্দোলন-সংগ্রামে অগ্রভাগে থেকেছেন। হামলা, মামলা ও সর্বপ্রকার বাধা উপেক্ষা করে তিনি সাধারণ নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন এবং সংগঠনকে সুসংগঠিত রাখতে দিনরাত পরিশ্রম করেছেন। কোনো পদের আশা না করে সবসময় রাজপথে ও জনগণের কল্যাণে নিবেদিত থাকা এই ত্যাগী নেতাকে দায়িত্ব দিলে আলগী ইউনিয়নে বিএনপি আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী হবে।

​এই অবস্থায় আলগী ইউনিয়নের সর্বস্তরের তৃণমূল কর্মী-সমর্থকদের পক্ষ থেকে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম এবং সাধারণ সম্পাদক আয়ুব মোল্লার কাছে একটাই জোর দাবি জানোনো হচ্ছে—মুন্সী সুমন ভুলু কে আলগী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে যেন মূল্যায়ন করা হয়। প্রবীণ শীর্ষ নেতৃবৃন্দ তৃণমূলের এই প্রাণের দাবি অনুধাবন করে তাকে দায়িত্ব প্রদান করবেন বলেই আলগী ইউনিয়নবাসীর প্রত্যাশা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট