1. : lf_cPX8kokxD4mM :
  2. live@smnewsbangla.com : mnewsbangla.com : mnewsbangla.com
  3. info@www.smnewsbangla.com : SM NEWS BANGLA :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

আবেশের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি

  • প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে
Oplus_16908288

মোঃ সুমন মোল্লা ভাংগা ফরিদপুর প্রতিনিধি 

​আজ বুধবার (৯ সেপ্টেম্বর, ২০২৬) ওয়াকিব হাসান আবেশ-এর পঞ্চম মৃত্যুবার্ষিকী। ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার উত্তরায় বড় চাচার বাসায় বেড়াতে গিয়ে নির্মাণাধীন ১০ তলা ভবনের ছাদ থেকে পড়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন তিনি।

​ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের দক্ষিণ কাউলীবেড়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও সাংবাদিক মো: ওয়াহিদুজ্জামান-এর একমাত্র পুত্র মো: ওয়াকিব হাসান আবেশ ২০০৪ সালের ১৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। আবেশের শৈশব ও কৈশোর কেটেছে জন্মস্থান কাউলীবেড়ায়। তিনি ছয় ফুট দুই ইঞ্চি লম্বা ও সুঠাম দেহের অধিকারী ছিলেন।

​আবেশ ছিলেন অত্যন্ত বিনয়ী ও নম্র প্রকৃতির মানুষ। তাঁর আচার-আচরণে মুগ্ধ ছিল সহপাঠী ও এলাকার সর্বস্তরের মানুষ। তিনি নিজ এলাকার কাজী ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখতেন। তাঁর প্রিয় খেলা ছিল ব্যাডমিন্টন; পাশাপাশি শিকার করা এবং বরশী দিয়ে মাছ ধরা ছিল অন্যতম শখ।

​২০২১ সালের ৯ সেপ্টেম্বর আবেশের অকাল মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। অশ্রুসিক্ত নয়নে তাঁর বাড়িতে স্বজন ও শত শত গ্রামবাসী ভিড় জমায়, পুরো গ্রাম শোকে স্তব্ধ হয়ে যায়।

​পরের দিন ১০ সেপ্টেম্বর সকাল ১০টায় কাউলীবেড়া কাজী ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে আবেশের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। হাজার হাজার মানুষের ভালোবাসায় অশ্রুসিক্ত নয়নে তাঁকে শেষ বিদায় জানানো হয়। জানাজা শেষে বায়তুন নূর জামে মসজিদের পাশে, নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।

​আবেশের মৃত্যুর পর তাঁর স্মৃতিকে অম্লান রাখতে ‘আবেশ মেধা বৃত্তি’ চালু করা হয়েছে। প্রতি বছর ১৫ ফেব্রুয়ারি আবেশের জন্মদিন উপলক্ষে ২৪ জন ছাত্র-ছাত্রীকে এই মেধা বৃত্তি প্রদান করা হয়। এছাড়া আবেশের নামে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণসহ নানামুখী সামাজিক কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছে।

​ওয়াকিব হাসান আবেশ-এর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আবেশ স্মৃতি সংসদের সকল সদস্য, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট