1. : lf_cPX8kokxD4mM :
  2. live@smnewsbangla.com : mnewsbangla.com : mnewsbangla.com
  3. info@www.smnewsbangla.com : SM NEWS BANGLA :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

ভাঙ্গায় ব্যাপারী সীডের ৪০ বছর পূর্তি উদযাপন ও নতুন জাতের পেঁয়াজ বীজ ‘গোপাল ভাঁড়’ এর মোড়ক উন্মোচন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

 

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় সাড়ম্বরে উদযাপিত হলো কৃষিভিত্তিক প্রতিষ্ঠান ‘ব্যাপারী সীড’-এর ৪০ বছর পূর্তি। রবিবার স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টে এ উপলক্ষে উপজেলার সর্বস্তরের পাইকারি কৃষি ব্যবসায়ীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক যুগান্তর ও যমুনা টিভির প্রতিনিধি হাজী আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং ব্যাপারী সীডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিপ্লব ব্যাপারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী রমজান আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাপারী সীডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলকাছ ব্যাপারী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. বায়জীদ শেখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অঞ্চলের শীর্ষস্থানীয় বীজ ও কৃষি পণ্যের পাইকারি ব্যবসায়ীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে কাজী রমজান আলী বলেন, “কৃষি ও কৃষকের উন্নয়নে মানসম্মত বীজের কোনো বিকল্প নেই। গত চার দশক ধরে ব্যাপারী সীড কৃষকদের আস্থা অর্জন করে মানসম্মত বীজ সরবরাহ করে আসছে, যা প্রশংসনীয়।”
আলোচনা সভা শেষে ব্যাপারী সীডের নতুন উদ্ভাবন উচ্চফলনশীল জাতের পেঁয়াজ বীজ ‘গোপাল ভাঁড় সীড’-এর নতুন মোড়ক উন্মোচন করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, নতুন এই জাতের পেঁয়াজ বীজ স্থানীয় পেঁয়াজ উৎপাদন বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় শেষে অংশগ্রহণকারী ও সফল পাইকারি ব্যবসায়ীদের মাঝে আকর্ষণীয় উপহার ও পুরস্কার বিতরণ করা হয়।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট