1. live@smnewsbangla.com : mnewsbangla.com : mnewsbangla.com
  2. info@www.smnewsbangla.com : SM NEWS BANGLA :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শহিদুল ইসলাম বাবুলের একগুচ্ছ কবিতা ভাঙ্গায় অতিরিক্ত দামে গ্যাস বিক্রির দায়ে ২ ডিপোর মালিককে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতে মহাসড়কে ছিনতাই, চাঁদাবাজি ও ডাকাতি প্রতিরোধে দিন-রাত কাজ করবে পুলিশ- পুলিশ সুপার হাসড়কে ছিনতাই, চাঁদাবাজি ও ডাকাতি প্রতিরোধে দিন-রাত কাজ করবে পুলিশ- পুলিশ সুপার ভাঙ্গায় দুই ভেকু মালিককে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত, অনুমোদিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে আইনে রূপান্তরের দাবি তরুণদের নিক্সন চৌধুরীর এজেন্ডা বাস্তবায়ন করছেন স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ, – সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থীর অভিযোগ ভাঙ্গায় ধানের শীষের পক্ষে প্রচারণা চালালেন আরিফ তালুকদার ভাঙ্গায় ধানের শীষের পক্ষে প্রচারণা চালালেন আরিফ তালুকদার পৌর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফারদিন হাসান উজ্জ্বল ও যুবদল নেতা  সুমন মোল্লা উদ্যোগে ধানের শীষের পক্ষে ভাঙ্গায় নির্বাচনী প্রচারণা

মহাসড়কে ছিনতাই, চাঁদাবাজি ও ডাকাতি প্রতিরোধে দিন-রাত কাজ করবে পুলিশ- পুলিশ সুপার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

 

 

আব্দুল মান্নান,
ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি:

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে মহাসড়কে ছিনতাই, চাঁদাবাজি ও ডাকাতি প্রতিরোধে দিন-রাত কাজ করবে পুলিশ। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার নওয়াপাড়া গ্রামে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে সম্প্রতি এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনাস্থল পরিদর্শনে এসে এসব কথা বলেন পুলিশ সুপার নজরুল ইসলাম।

এ বিষয় পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেস ওয়েতে যে কোন অপ্রিতিকর ঘটনা প্রতিরোধে দিন-রাত কাজ করবে পুলিশ। এছাড়াও মহাসড়কে চাঁদাবাজী, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। সম্প্রতি, ভাঙ্গায় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা, মহাসড়কের পাশে এক মহিলা যুবলীগ নেত্রীর মরদেহ উদ্ধার সহ মহাসড়কে গরু বোঝাই পিকআপ সহ ডাকাতির ঘটনা ঘটে। দুটি হত্যাকাণ্ড ও একটি ডাকাতির ঘটনা আমি সরেজমিনে পরিদর্শন করি।

ভাঙ্গা থানার এস,আই মোশারফ হোসেন বলেন,
গত মাসে ভাঙ্গা প্রাণী সম্পদ অফিসের সামনে একটা ডাকাতির ঘটনা সংঘটিত হয়। ওই ক্লোলেস মামলাটি আমি তদন্ত করি। তদন্তের দায়ভার আমার উপর পড়ে। আমি তদন্ত করে এক সপ্তাহের মধ্যে গরুসহ ট্রাক উদ্ধারসহ ডাকাতদের গ্রেফতার করতে সক্ষম হই।
এছাড়া গাফতলিতে একটি হত্যাকাণ্ডের ঘটনার তদন্তভার আমার উপর ন্যাস্ত করেন। আমি দ্রুত সম্ভব হত্যাকাণ্ডের ঘটনার সত্য উদঘাটন করতে সক্ষম হব ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা) সার্কেল রেজোয়ান দিপু, অফিসার ইনচার্জ আব্দুল আলিম সহ ভাঙ্গা ও জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন ।

২৪/০২/২০২৬
০১৭২৯০৩৮৭০০

ছবিতে
মহাসড়কে ছিনতাই, চাঁদাবাজি ও ডাকাতি প্রতিরোধে তদারকি করছেন ফরিদপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট