
আব্দুল মান্নান ভাঙ্গা প্রতিনিধি-
ফরিদপুররের ভাঙ্গা পৌরসভার নুরপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ২ গ্যাস ডিপোর মালিককে আর্থিক জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদরুল আলম সিয়াম।
জানা যায়, উপজেলার নূরপুর এলাকায় গ্যাসের ডিপোসমূহে সরকার নির্ধারিত মূল্যের অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অভিযোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মোঃ সাদরুল আলম সিয়াম।
আদালত সুত্রে জানা যায়, ভ্রাম্যমাণ আদালতে মেসার্স ইহান এন্টারপ্রাইজের মালিক বাবু খালাসি তার ম্যানেজার রিয়াজুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৬ হাজার টাকা এবং মেসার্স হাবি এন্টারপ্রাইজ এর ম্যানেজার মিলন হোসেনকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
আদালত সুত্রে জানা যায়, বোতলজাত গ্যাসের দাম নিয়ন্ত্রণে আনতে আজ বিভিন্ন গ্যাস ডিপোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। দুটি ডিপোতে এ আর্থিক জরিমানা করা হয়। এসময় তাদেরকে সকল গ্যাস সিলিন্ডার ক্রয় ও বিক্রয় রশিদ সংরক্ষণ করতে এবং ধার্যকৃত মূল্যের বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি না করতে বলা হয়।জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।