1. live@smnewsbangla.com : mnewsbangla.com : mnewsbangla.com
  2. info@www.smnewsbangla.com : SM NEWS BANGLA :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকের শিকড় উপড়ে ফেলা হবে এম পি শহিদুল ইসলাম খান বাবুল মাদকের শিকড় উপড়ে ফেলা হবে: ভাঙ্গায় ইফতার শহিদুল ইসলাম বাবুলের একগুচ্ছ কবিতা ভাঙ্গায় অতিরিক্ত দামে গ্যাস বিক্রির দায়ে ২ ডিপোর মালিককে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতে মহাসড়কে ছিনতাই, চাঁদাবাজি ও ডাকাতি প্রতিরোধে দিন-রাত কাজ করবে পুলিশ- পুলিশ সুপার হাসড়কে ছিনতাই, চাঁদাবাজি ও ডাকাতি প্রতিরোধে দিন-রাত কাজ করবে পুলিশ- পুলিশ সুপার ভাঙ্গায় দুই ভেকু মালিককে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত, অনুমোদিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে আইনে রূপান্তরের দাবি তরুণদের নিক্সন চৌধুরীর এজেন্ডা বাস্তবায়ন করছেন স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ, – সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থীর অভিযোগ

মাদকের শিকড় উপড়ে ফেলা হবে এম পি শহিদুল ইসলাম খান বাবুল

  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ভাঙ্গা উপজেলা কৃষকদলের উদ্যোগে প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ ২০২৬) ভাঙ্গা উপজেলায় আয়োজিত এ ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব শহিদুল ইসলাম খান বাবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম ও সাধারণ সম্পাদক আইয়ুব আলী মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন ভাঙ্গা পৌর বিএনপির আহ্বায়ক এম এ ওয়াদুদ, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ ওসমান মুন্সী এবং ফরিদপুর জেলা কৃষকদলের সদস্য সচিব মুরাদ হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাঙ্গা উপজেলা কৃষকদলের সভাপতি খন্দকার আব্দুস সামাদ এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান।
এ সময় আরও উপস্থিত ছিলেন ভাঙ্গা পৌর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফারদিন হাসান উজ্জ্বল, ভাঙ্গা উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি খন্দকার লিটন, সহ-সভাপতি মেহেদী হাসান বিপ্লব, সহ-সভাপতি সালমান মোল্লা, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রোমিওসহ কৃষক দল, বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
ইফতারের পূর্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল বলেন, ভাঙ্গা উপজেলাকে মাদকমুক্ত করতে কঠোর অবস্থান নেওয়া হবে। তিনি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বলেন, মাদকের শিকড় উপড়ে ফেলা হবে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। এ সময় তিনি সকল নেতাকর্মী ও সাধারণ মানুষকে মাদক প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট