
আব্দুল মান্নান, ভাঙ্গা করেসপনডেন্ট,
ফরিদপুরের ভাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতির দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ ডাকাত দলের সর্দার সহ ৮ ডাকাতকে গ্রেপ্তার করেছে ভাঙ্গা থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে ভাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মধ্যপাড়া হাসামদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ডাকাতরা হলেন-সুজন মাতুব্বর (৩০), দেলোয়ার খন্দকার ওরফে দেলু (৪০), মো: মান্নান ওরফে মান্দার খা (৫০), মো: মিরাজুল শেখ ওরফে মিরাজ (৩৮), মো: সোহাগ কাজী (২৭), মো: রকীব খান ওরফে রাজু (৩৪), আলমগীর মোল্লা (৩৫) ও হৃদয় খান (২৫)। তাদের বাড়ি ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ ও পিরোজপুর জেলার বিভিন্ন এলাকায়।
এ ব্যাপারে ভাঙ্গা থানার ওসি মোঃ মিজানুর রহমান বলেন, ভাঙ্গা থানার এসআই মো: মামুন হাওলাদারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা পৌর এলাকায় অভিযান চালিয়ে মধ্যপাড়া হাসামদিয়া এলাকার আব্দুল মজিদ তালুকদারের বসতবাড়ির উত্তর পাশে বাগান থেকে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
এঘটনায় পুলিশ বাদি হয়ে তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ আরো জানায়, গ্রেপ্তারদের মধ্যে দেশের বিভিন্ন থানায় ডাকাতিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে সুজন মাতুব্বরের বিরুদ্ধে পূর্বে ০৭টি, দেলোয়ার খন্দকার ওরফে দেলুর বিরুদ্ধে ০৮টি, মো:মান্নান ওরফে মান্দার খার বিরুদ্ধে ১৪টি, মো: সোহাগ কাজীর বিরুদ্ধে ০১টি, মো: রকীব খান ওরফে রাজুর বিরুদ্ধে ০২টি এবং মো: মিরাজুল শেখ ওরফে মিরাজের বিরুদ্ধে ০১ ডাকাতির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত সংঘবদ্ধ ডাকাতির প্রস্তুতি নেওয়ার কথা স্বীকার করেছেন।
২৫/০৯/২৬
০১৭২৯০৩৮৭০০
ছবিতে,
ভাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত সর্দার সহ আটক ৮ জন ডাকাত