1. live@smnewsbangla.com : mnewsbangla.com : mnewsbangla.com
  2. info@www.smnewsbangla.com : SM NEWS BANGLA :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শহিদুল ইসলাম বাবুলের একগুচ্ছ কবিতা ভাঙ্গায় অতিরিক্ত দামে গ্যাস বিক্রির দায়ে ২ ডিপোর মালিককে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতে মহাসড়কে ছিনতাই, চাঁদাবাজি ও ডাকাতি প্রতিরোধে দিন-রাত কাজ করবে পুলিশ- পুলিশ সুপার হাসড়কে ছিনতাই, চাঁদাবাজি ও ডাকাতি প্রতিরোধে দিন-রাত কাজ করবে পুলিশ- পুলিশ সুপার ভাঙ্গায় দুই ভেকু মালিককে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত, অনুমোদিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে আইনে রূপান্তরের দাবি তরুণদের নিক্সন চৌধুরীর এজেন্ডা বাস্তবায়ন করছেন স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ, – সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থীর অভিযোগ ভাঙ্গায় ধানের শীষের পক্ষে প্রচারণা চালালেন আরিফ তালুকদার ভাঙ্গায় ধানের শীষের পক্ষে প্রচারণা চালালেন আরিফ তালুকদার পৌর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফারদিন হাসান উজ্জ্বল ও যুবদল নেতা  সুমন মোল্লা উদ্যোগে ধানের শীষের পক্ষে ভাঙ্গায় নির্বাচনী প্রচারণা

ভাঙ্গায় ছোট ভাইয়ের স্ত্রীর বটির কোঁপে প্রাণ গেল বড় ভাইয়ের!

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে
Oplus_16908288

 

মোঃ ফারদিন হাসান উজ্জ্বল বিশেষ প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ছোট ভাইয়ের বউয়ের বটির কোঁপে বড় ভাই (ভাশুর) টুকু মোল্লা (৪৫) নিহত হয়েছে।
সে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের গুলপালদী গ্রামের ইদ্রিস মোল্লার ছেলে।

ঘাতক সীমা বেগম ভাশুর কে বটি দিয়ে কুপিয়ে পালিয়ে গেছে।
সীমা বেগম তুরস্ক প্রবাসী সোহাগ মোল্লার স্ত্রী। পুলিশ ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করেছে।

নিহতের চাচাতো ভাই শাহিন মোল্লা বলেন,
আমার ছেলে আবিরের সুন্নতে খৎনার অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে টুকু বাড়িতে আসে। আজ অনুষ্ঠান শেষে সন্ধ্যায় টুকু তার ঘরে গিয়ে ছোট ভাইয়ের বউয়ের সাথে হাঁস পালনকে কেন্দ্র করে কথা কাটাকাটি করে।
কথা কাটাকাটির এক পর্যায়ে সীমা হাতে থাকা বটি দিয়ে টুকুকে কোপ দিয়ে পালিয়ে যায়। আমরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা থানার উপপরিদর্শক মামুন জানান,
সংবাদ পেয়ে আমরা দ্রুত হাসপাতালে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘাতক সীমা বেগমকে ধরতে পুলিশ কাজ করছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট