1. live@smnewsbangla.com : mnewsbangla.com : mnewsbangla.com
  2. info@www.smnewsbangla.com : SM NEWS BANGLA :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শহিদুল ইসলাম বাবুলের একগুচ্ছ কবিতা ভাঙ্গায় অতিরিক্ত দামে গ্যাস বিক্রির দায়ে ২ ডিপোর মালিককে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতে মহাসড়কে ছিনতাই, চাঁদাবাজি ও ডাকাতি প্রতিরোধে দিন-রাত কাজ করবে পুলিশ- পুলিশ সুপার হাসড়কে ছিনতাই, চাঁদাবাজি ও ডাকাতি প্রতিরোধে দিন-রাত কাজ করবে পুলিশ- পুলিশ সুপার ভাঙ্গায় দুই ভেকু মালিককে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত, অনুমোদিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে আইনে রূপান্তরের দাবি তরুণদের নিক্সন চৌধুরীর এজেন্ডা বাস্তবায়ন করছেন স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ, – সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থীর অভিযোগ ভাঙ্গায় ধানের শীষের পক্ষে প্রচারণা চালালেন আরিফ তালুকদার ভাঙ্গায় ধানের শীষের পক্ষে প্রচারণা চালালেন আরিফ তালুকদার পৌর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফারদিন হাসান উজ্জ্বল ও যুবদল নেতা  সুমন মোল্লা উদ্যোগে ধানের শীষের পক্ষে ভাঙ্গায় নির্বাচনী প্রচারণা

লোহাগাড়া লিডারশিপ স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে ব্যরিস্টার সাইদুল ও মীম সংবর্ধিত

  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৩২ বার পড়া হয়েছে

 

মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম

দক্ষিণ চট্টগ্রামের অন্যতম ব্যতিক্রমর্ধমী শিক্ষা প্রতিষ্ঠান লোহাগড়া লিডারশিপ স্কুল এন্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও ভিডিও কন্টেন্ট প্রতিযোগিতার পুরস্কার-২০২৫ বিতরণ সম্পন্ন হয়েছে।

২৭ ডিসেম্বর, শনিবার, সকাল ১০ টায় স্কুলের মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।

বিশিষ্ট শিক্ষানুরাগী হাশেম পার্ক ও হাশেম টাওয়ারের সত্ত্বাধিকারী আলহাজ্ব আবুল হাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল জলিল,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নুরুল ইসলাম ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইবনে মাসুদ রানা।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আলহাজ্ব আবুল হাশেম এর সুযোগ্য সন্তান, লন্ডন ইউনিভার্সিটি অব লিংকন থেকে ডিগ্রি প্রাপ্ত ব্যারিস্টার সাইদুল ইমরান। বিশেষ বক্তা ছিলেন ব্যারিস্টার সাইদুল ইমরান এর সহর্ধমনী ব্যারিস্টার জেবা তাহসিন মীম। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন লিডারশিপ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও প্রধান নিবার্হী পরিচালক মুহাম্মদ মহিউদ্দীন।

অনুষ্ঠানে সফল পিতা হিসেবে আলহাজ্ব আবুল হাশেম, ব্যারিস্টার সাইদুল ইমরান ও ব্যারিস্টার জেবা তাহসিন মীমকে গুণিজন হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়। তাছাড়া ক্রীড়া সাংস্কৃতিক ও ভিডিও কন্টেন্ট প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট