1. : lf_cPX8kokxD4mM :
  2. SGS29CoHdDMkXn@gmail.com : SGS29CoHdDMkXn :
  3. live@smnewsbangla.com : mnewsbangla.com : mnewsbangla.com
  4. info@www.smnewsbangla.com : SM NEWS BANGLA :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

ভাঙ্গায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করলো সাজেদা ফাউন্ডেশন,

  • প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

 

আব্দুল মান্নান,
ভাঙ্গা প্রতিনিধি-

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়াতে ফরিদপুরের ভাঙ্গায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেছে সাজেদা ফাউন্ডেশন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সাজেদা ফাউন্ডেশনের ভাঙ্গা শাখা কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সারা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর অংশ হিসেবে এ চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল মামুন, সাজেদা ফাউন্ডেশনের আঞ্চলিক ব্যবস্থাপক (সূচনা) গোলক চন্দ্র বিশ্বাস,
আঞ্চলিক ব্যবস্থাপক (বিবর্তন) মোঃ রফিকুল ইসলাম, এলাকা ব্যবস্থাপক (সূচনা) আল-ইমরান, এলাকা ব্যবস্থাপক (বিবর্তন) বিশ্বজিৎ কুমার বাড়ৈ, এলাকা হিসাব ব্যবস্থাপক মো. কাওছার আলী, শাখা ব্যবস্থাপক (সূচনা) ফরহাদ হোসেন মোল্লা, সিও (বিবর্তন) তারিকুল ইসলাম, হিসাবরক্ষক মুকুল হোসেন, কৃষি অফিসার আব্দুস সালাম, সিআরএম শাহরিয়ার সরকার সহ ফিল্ড অফিসারগন।

এসময় সাজেদা ফাউন্ডেশনের আঞ্চলিক ব্যবস্থাপক (সূচনা) গোলক চন্দ্র বিশ্বাস জানান, ফরিদপুর এরিয়ার আওতাধীন ২১টি শাখায় মোট ১ হাজার ৫১৪ জন সদস্যের মধ্যে পাঁচ প্রজাতির ৯ হাজার ৮২০টি গাছের চারা বিতরণ করা হয়েছে।

ভাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল মামুন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন নিশ্চিত করতে সরকার পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও এনজিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সাজেদা ফাউন্ডেশনের এ উদ্যোগের ফলে একদিকে মানুষের ফলের চাহিদা পূরণে সহায়তা হবে, অন্যদিকে পরিবেশের ভারসাম্যও বজায় থাকবে।

২৩/০৯/২৬
০১৭২৯০৩৮৭০০

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট