1. live@smnewsbangla.com : mnewsbangla.com : mnewsbangla.com
  2. info@www.smnewsbangla.com : SM NEWS BANGLA :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে হাজারো মানুষের ঢল প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে এমপি শহিদুল ইসলাম খান বাবুলের নেতৃত্বে ভাঙ্গায় জনসমুদ্র বৃষ্টিতে ভিজে নিহতদের জানাজায় এমপি শহিদুল ইসলাম খান বাবুল, শোকাহত পরিবারকে সান্ত্বনা ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ফাতেমা বেগম (১৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ভাঙ্গায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ভাঙ্গায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, সখিপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা ও খাতা বিতরণ করল কোডেক ​ মানবিক কাজে সবার আগে কোডেক: রাজৈরে টেকের হাটে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি চর অঞ্চলে শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়ালেন কোডেক: শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি ভাঙ্গায় কোডেকের বৃক্ষরোপণ ও শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

ভাঙ্গায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে হাজারো মানুষের ঢল

 

আব্দুল মান্নান,
ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি:

প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল গমন উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গা বাসস্ট্যান্ডে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে হাজারো মানুষের ঢল নামে। সোমবার (১৩ জুলাই) সকাল ৬টা থেকেই ভাঙ্গা গোল চত্বর থেকে ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় সড়কের দুই পাশে অবস্থান নেন বিএনপির নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ।

এদিন সকাল ৭ টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রীর গাড়ি বহর গোল চত্বরে পৌঁছালে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা হাজারো মানুষ হাত নেড়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান গাড়ি থেকে হাত নেড়ে সকলকে শুভেচ্ছা জানান। সকাল থেকেই গোল চত্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত ছিলেন।

ভাঙ্গা ও সদরপুরের কয়েকজন নেতাকর্মীদের মধ্যে আইয়ুব মোল্লা, স্বরন, ম,ম, সিদ্দিক মিয়া, জাহাঙ্গীর হোসেন, একরামুল, মিলন, ফজলে সুবাহান শামিম, তুরান রহমান, জেলা নেতৃবৃন্দ জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ‘আমাদের দাবি ভাঙ্গায় একটি বিশ্ব বিদ্যালয় চাই’। এছাড়াও দক্ষিণ বঙ্গের অন্যতম প্রবেশপথ ভাঙ্গা ইন্টারচেঞ্জ এরিয়ায় সড়ক দুর্ঘটনার প্রবণতা বেড়েছে, সড়কটি ৬ লাইন করা হয়। এমপি সহিদুল ইসলাম বাবুলকে মন্ত্রী হিসেবে দেখতে চাই। তাই মানুষের জীবন রক্ষায় একটি ট্রমা সেন্টার স্থাপনের দাবি জানান তারা।

ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম ও সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান এই প্রথম ভাঙ্গা হয়ে বরিশাল সফরে গেছেন। তার এই সফর সফল করতে আমরা ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের নেতৃত্বে ভাঙ্গায় হাজারো নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সমবেত হয়েছি। আমাদের দাবি আমাদের প্রান প্রিয় নেতা শহিদুল ইসলাম বাবুলকে মন্ত্রী হিসেবে দেখতে চাই।

১৩/০৭/২০২৬
০১৭২৯০৩৮৭০০

ছবিতে :
প্রধানমন্ত্রী তারেক রহমান গাড়ি থেকে হাত নেড়ে সকলকে শুভেচ্ছা জানান।

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট